Advertisement

পশ্চিমবঙ্গ

Monsoon In West Bengal : উত্তরবঙ্গে জারি সতর্কতা, দক্ষিণের কী হাল?

শঙ্খ দাস
শঙ্খ দাস
  • কলকাতা,
  • 15 Jun 2022,
  • Updated 7:14 PM IST
  • 1/8

উত্তরবঙ্গে চলবে বৃষ্টি। আরও একবার জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। বুধবার হাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ওপরের দিকের ৫ জেলায় কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। 

  • 2/8

উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে ১৯ তারিখ পর্যন্ত। তারমধ্যে বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। আগামী ১৬ ও ১৭ তারিখ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 3/8

আর এই লাগাতার বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। একইসঙ্গে জল জমতে পারে নিচু এলাকাগুলিতে। ক্ষতির মুখে পড়তে পারে মাঠের ফসল। 

আরও পড়ুন - নিজেকে ২০০ বারের বেশি বিষধর সাপের ছোবল খাইয়েছেন ইনি, কেন?

  • 4/8

এছাড়া দার্জিলিং ও কালিম্পং জেলায় ভূমিধস ও দৃশ্যমানতে কমে যাওয়ারও আশঙ্কা রয়েছে। 

  • 5/8

তাই ট্র্যাফিক অ্যাডভাইসারি মেনে চলা, বজ্রপাত ও বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকা, নদী তীরবর্তী অঞ্চল থেকে সরে যাওয়া এবং কৃষকদের মাঠের পাকা ফসল তুলে নেওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। 

  • 6/8

বৃষ্টির জেরে উত্তরবঙ্গের (North Bengal) তাপমাত্রা আগামী ৩ দিনে ২-৩ ডিগ্রি কমারও পূর্বাভাস রয়েছে। 

  • 7/8

অন্যদিকে দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে বলে আশা করছে হাওয়া অফিস। 

  • 8/8

তবে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের বর্ষা (Monsoon 2022) দুর্বল হবে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে বলেও পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement