Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update: নামল রবিবাসরীয় তাপমাত্রার পারদ, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেও জারি থাকবে শীতের ব্যাটিং

Aajtak Bangla
Aajtak Bangla
  • 31 Jan 2021,
  • Updated 7:22 AM IST
  • 1/9

রবিবার ফের নামল শহরের তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর জানাচ্ছে  শীত দাপট দেখাবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেও।

  • 2/9

আবহাওয়ার খামখেয়ালিপনা চলছেই। শনিবারই এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি উঠেছিল  পারদ।  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
 

  • 3/9

রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ৪ ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই বিদায় নিচ্ছে না শীত।  ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহেও শীতের আমেজ বজায় থাকবে দক্ষিণ এবং উত্তরবঙ্গে।
 

  • 4/9

এদিন সকাল থেকে ঘন কুয়াশা দেখা যায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। আকাশ কিছুটা মেঘলা থাকবে বলেও জানা যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে গিয়ে রোদের দেখা মিলবে বলে আশ্বাস আবহাওয়া দফতরের।
 

  • 5/9

পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টা ঘন কুয়াশার দাপট থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে।  মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। 

  • 6/9

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে পরিষ্কার হবে আকাশ। এদিন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টিপাত হতে পারে।

  • 7/9

আবহাওয়াবিদরা মনে করছেন, ছোট হলেও শেষবেলায় ঝোড়ো ইনিংস খলেছে শীত। ঠান্ডার আমেজ এখনই না ফুরনোয় খুশি শীতপ্রেমী মানুষজন।

  • 8/9

মূলত ঘন কুয়াশার জেরেই শীত কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছিল বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কুয়াশা কাটলেই ফের ঠান্ডা পরার ইঙ্গিত দিয়েছিল। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে কমতে পারে দু’-থেকে তিন ডিগ্রি তাপমাত্রা। যা চলবে আগামী তিন থেকে চার দিন পর্যন্ত। গত কয়েকদিন ধরেই মনোরম শীতের আমেজ রয়েছে রাজ্যজুড়ে। উত্তুরে হাওয়ার দাপটে পারদ নেমেছে। হাওয়া অফিসের পূর্বাভাস, কনকনে না হলেও ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ঠান্ডা ভাব বজায় থাকবে রাজ্যে।

  • 9/9

আবহাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার নতুন করে উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলার পাশাপাশি শীতে কাঁপছে দিল্লি–সহ সমগ্র উত্তর ভারতও। রাজধানীতে লম্বা ইনিংস জারি রয়েছে শীতের। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভূস্বর্গে আবারও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
 

Advertisement
Advertisement