Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Rain Forecast : ৪৮ ঘণ্টা ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নিম্নচাপেরও সম্ভাবনা

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2022,
  • Updated 4:36 PM IST
  • 1/7

রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

  • 2/7

তবে ৫ তারিখ থেকে এর প্রভাব কমবে। ৫ থেকে ৭ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে (South Bengal) জারি থাকবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। 

  • 3/7

আগামী ৪-৫ দিন তাপমাত্রার তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। 

আরও পড়ুন - লু থেকে খুদেদের বাঁচাতে বলিউডি সুরে গান শিক্ষকের, নিমেষে VIRAL

  • 4/7

অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গেও (North Bengal) বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 

  • 5/7

সঙ্গে বইতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সেখানেও ৫ তারিখ থেকে প্রভাব কমবে।

  • 6/7

তবে ৫ থেকে ৭ তারিখ উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত জারি থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

  • 7/7

এছাড়া বঙ্গোপসাগরে, বিশেষত দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, যেটি পরবর্তী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে এবং তারও পরে আরও শক্তি বাড়তে পারে। 

আরও পড়ুন - আগামী ৪৮ ঘণ্টায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জানাল হাওয়া অফিস

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement