Advertisement

Humayun Kabir: শুভেন্দুর মতো ২ জায়গা থেকে লড়ছেন হুমায়ুন, কোন কোন আসন?

সোমবারই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাম ও বিজেপি। মঙ্গলবার রাজ্যের ২৯১টি কেন্দ্রে কারা প্রার্থী হচ্ছে জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর বুধবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক এদিন প্রার্থী তালিকা ঘোষণা করলেন। সেই তালিকায় দেখা গেছে, দু'টি আসনে লড়বেন তিনি।

ভোটে কোন দু'টি আসনে লড়ছেন? জানালেন হুমায়ুনভোটে কোন দু'টি আসনে লড়ছেন? জানালেন হুমায়ুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Mar 2026,
  • अपडेटेड 4:38 PM IST

সোমবারই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাম ও বিজেপি। মঙ্গলবার রাজ্যের ২৯১টি কেন্দ্রে কারা প্রার্থী হচ্ছে জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর বুধবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক এদিন প্রার্থী তালিকা ঘোষণা করলেন। সেই তালিকায় দেখা গেছে, দু'টি আসনে লড়বেন তিনি। তবে বেলডাঙায় প্রার্থী হননি হুমায়ুন। পরিবর্তে রেজিনগর ও নওদা আসন থেকে লড়বেন তিনি। 

হুমায়ুন জানান, '১৮২ টা কেন্দ্রে প্রার্থী দেওয়া হবে। আজ কিছু আসনের ঘোষণা করা হয়েছে। ১৫ জনের নাম ঘোষণা করা হয়েছে।’' মিম সহযোগী হবে বলে দাবি করা হয়েছে সাংবাদিক বৈঠকে। কথা সম্পূর্ণ হলে জানানো হবে। ২২ মার্চ বিস্তারিত তালিকা প্রকাশ। সেখানে মিম সহযোগী হিসেবে উপস্থিত থাকবে বলে জানা গিয়েছে।

গতবার ভরতপুর থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছিলেন হুমায়ুন। তবে এই আসন থেকে এবার  তিনি লড়বেন না। এদিন দুপুরে  সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবীর জানিয়েছেন, 'আমরা এখন ১৮২টি আসনে প্রার্থী দিচ্ছি। মালদা এবং মুর্শিদাবাদের প্রার্থী দেব। বাকি পুরো তালিকা আগামী ২২ মার্চ, রবিবার দুপুর একটা নাগাদ ঘোষণা করব।' 

হুমায়ুন কবীর জানিয়েছেন, তিনি রেজিনগর এবং নওদা আসনে লড়বেন। ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসিন হায়দার কান্দি আসন থেকে লড়বেন। বেলডাঙা আসনের প্রার্থী হয়েছেন সৈয়দ আহমেদ কবীর। বর্ধমান পূর্বস্থলী উত্তর কেন্দ্রের প্রার্থী হয়েছেন বাপন ঘোষ। মালদার রতুয়া কেন্দ্রে রয়াল ইসলাম, মালতীপুর কেন্দ্রে আবদুল মিনাজ শেখ, মালদার বৈষ্ণব নগরে মুসকরা বিবি এবং মানিকচক থেকে আবু শইদ লড়াই করবেন আম জনতা উন্নয়ন পার্টির হয়ে।

প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে শাসকদল থেকে বহিষ্কৃত হয়ে নিজের আলাদা রাজনৈতিক দল তৈরি করেছেন হুমায়ুন কবীর। দল ঘোষণার পর হুমায়ুন জানিয়েছিলেন, নিজের এলাকা রেজিনগর ও বেলডাঙা, অর্থাৎ বর্তমানে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটি আসনে লড়বেন। ভরতপুর অর্থাৎ তাঁর নিজের আসনে লড়াই করবেন কি না, তা নিয়েও জল্পনা ছিল। কিন্তু বুধবার দুপুরে দেখা গেল, খানিকটা হলেও পিছু হটেছেন ভরতপুরের বিদায়ী বিধায়ক। রেজিনগরে লড়লেও বেলডাঙা থেকে প্রার্থী হচ্ছেন না তিনি। পরিবর্তে নওদা আসনে  লড়বেন তিনি। এদিকে আতাউর রহমানকে রেজিনগরে প্রার্থী করেছে তৃণমূল। নওদায় শাহিনা মুমতাজকে দেওয়া হয়েছে টিকিট।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement