Advertisement

Supplementary List: শশীর নামের নিষ্পত্তি, সাপ্লিমেন্টারি তালিকায় শীর্ষণ্যও, আর কোন কোন TMC প্রার্থীর ভাগ্য ঝুলে?

সাপ্লিমেন্টারি লিস্টে অবশেষে শশী পাঁজার নাম উঠল। কিন্তু এখনও 'বিচারাধীন' শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় আর কোন কোন TMC প্রার্থীর নাম উঠল? কাদের ভাগ্য এখনও ঝুলে রয়েছে?

শশী পাঁজা, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় শশী পাঁজা, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Mar 2026,
  • अपडेटेड 11:53 AM IST
  • শশী পাঁজার নাম উঠল সাপ্লিমেন্টারি তালিকায়
  • এখনও 'বিচারাধীন' শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়
  • দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় কোন কোন TMC প্রার্থীর নাম?

দ্বিতীয় সাপ্লমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ প্রকাশিত এই লিস্টও প্রথমবারের মতো দেখতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হয়েছে ভোটারদের। অ্যাডজুডিকেশন তালিকায় থারা ভোটাররা অনিশ্চয়তা কাটানোর জন্য একাধিকবার লিস্ট চেক করছিলেন। তবে যান্ত্রিক ত্রুটির জন্য বেগ পেতে হয়েছে তাঁদের। তবে শ্যামপুরুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাঁজার নাম অবশেষে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশিত হয়েছে। 

গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা গিয়েছিল বাংলার মন্ত্রী শশী পাঁজা অ্যান্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন। পরবর্তীতে তাঁর নাম তৃণমূল শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষিত হলেও তাঁর নামের নিষ্পত্তি না হওয়ায় অনিশ্চয়তা রয়েই গিয়েছিল। তবে সেই অনিশ্চয়তা অবশেষে কেটে গেল। সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠল এই তৃণমূল প্রার্থীর। 

ঠিক একই ভাবে বীরভূমের হাঁসনের প্রার্থী কাজল শেখেরও নাম উঠেছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায়। অর্থাৎ তিনিও বৈধ ভোটার হলেন।  

প্রথম সাপ্লিমেন্টারি লিস্টেই নাম উঠেছিল তৃণমূলের সাগরদিঘির প্রার্থী বাইরন বিশ্বাস এবং জঙ্গিপুরের প্রার্থী জাকির হোসেনের। নাম উছেছিল BJP-র আউশগ্রামের প্রার্থী কলিতা মাজিরও।

নিয়ম অনুযায়ী, বিচারাধী থাকলে ভোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করা যাবে না। তবে একাধিক রাজনৈতিক দলের তরফে ঘোষিত একাধিক প্রার্থীরা বিচারাধীন তালিকায় ছিলেন। যদিও সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পাওয়ার পর এখনও প্রকাশ্যে আসেনি 'বিচারাধীন' তালিকায় থাকা   উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের নাম। জানা গিয়েছে, এখনও নামের নিষ্পত্তি হয়নি উত্তর দিনাজপুরের গোয়ালপোখর, মালদার মোথাবাড়ি, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, লালগোলা, নওদা, হুগলির চণ্ডীতলা এবং উত্তর ২৪ পরগনার দেগঙ্গার তৃণমূল প্রার্থীদের নামের। 

প্রার্থীদের নথি সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তৃণমূলের পক্ষ থেকে ইমেল করেছেন চন্দ্রিমা ভট্টচার্য। প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন পেশের শেষ দিন ৬ এপ্রিল। দ্বিতীয় দফার ক্ষেত্রে শেষ দিন ৯ এপ্রিল। তার মধ্যে নিষ্পত্তি না হলে সমস্যায় পড়তে পারেন এই কেন্দ্রের প্রার্থীরা। ফলে দুশ্চিন্তা রয়েই গিয়েছে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement