Advertisement

দেশ

এক হাতে ডুগডুগি, অন্য হাতে ত্রিশূল, কাশীতে পুজো দিলেন মোদী, সব ছবি রইল

Aajtak Bangla
Aajtak Bangla
  • বেনারস,
  • 29 Apr 2026,
  • Updated 1:39 PM IST
  • 1/8

বুধবার পশ্চিমবঙ্গে যখন চলছে বিধানসভা নির্বাচন, তখনই কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো সারলেন PM নরেন্দ্র মোদী। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই, এদিন কাশীর মন্দিরে পুজো সারলেন নমো। বুধবার গর্ভগৃহে প্রায় ৩০ মিনিট ধরে পুজো করলেন প্রধানমন্ত্রী। মোট ৫জন পুরোহিত এদিন পূজা সারলেন। 
 

  • 2/8

এদিন বৈদিক মন্ত্রের মাধ্যমে নরেন্দ্র মোদীকে প্রথমে মন্দিরে ও পরে গর্ভগৃহে স্বাগত জানানো হয়। নরেন্দ্র মোদীর পুজো করার একাধিক ছবি সামনে এসেছে, যা রীতিমতো ভাইরাল।
 

  • 3/8

পুজো শেষে মন্দির থেকে বেরিয়ে এলে BJP নেতারা PM মোদীকে একটি ত্রিশূল ও একটি ডমরু উপহার দেন। এরপর প্রধানমন্ত্রী ত্রিশূলটি উপরে নিয়ে বাতাসে নাড়তে থাকেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ পর্বে মোদীর এই ত্রিশূল তুলে নাড়ানোকে বিভিন্ন ধরনের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করছেন কয়েকজন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
 

  • 4/8

এদিন প্রধানমন্ত্রী মন্দির চত্বরে প্রবেশ করতেই পুরো মন্দির জুড়ে বৈদিক মন্ত্র ধ্বনিত হয়। বেশ কয়েকজন পুরোহিত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ঢোল বাজান। মোদী মূল ফটক দিয়ে ঢুকতেই ১০৮ জন সন্ন্যাসী শঙ্খধ্বনির মাধ্যমে তাঁকে স্বাগত জানান। করজোড়ে প্রধানমন্ত্রী মোদী প্রধান ফটক দিয়ে চত্বরে প্রবেশ করেন এবং তাঁকে স্বাগত জানানো পুরোহিতদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।  
 

  • 5/8

এরপর মোদী মূল মন্দিরের গর্ভগৃহে এসে বিশ্বনাথ দেবের জ্যোতির্লিঙ্গের সামনে বসেন। এই অনুষ্ঠানের সময় মন্দিরের বিশেষ পুরোহিতরা প্রধানমন্ত্রী মোদীর হাত ধুইয়ে দেন এবং ‘শুদ্ধি মন্ত্র’ পাঠ করে তাঁকে আচারে দীক্ষিত করেন। ষোড়শোপচার পূজা পদ্ধতির মাধ্যমে ভগবান বিশ্বনাথের পূজা শুরু হয়। 
 

  • 6/8

পুরোহিতরা প্রধানমন্ত্রী মোদীর কপালে চন্দনের তিলক কেটে দেন। পাঁচজন পুরোহিত মন্ত্র উচ্চারণ করতে করতে মোদীকে মালা পরান এবং ত্রিপুণ্ড পরিয়ে দেন। প্রতিটি আচার-অনুষ্ঠান মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো সম্পন্ন করা হয়। ষোড়শোপচার পদ্ধতিতে বাবা বিশ্বনাথের পূজা করেন নমো।
 

  • 7/8

এরপর মন্ত্রের মাধ্যমে দেবতাকে আহ্বান করা হয়। জল অর্পনের পর সমস্ত আচার-অনুষ্ঠান শেষে, মোদী গঙ্গা জল, হলুদ জল, চালের দানা ও দুধ দিয়ে বাবা বিশ্বনাথের অভিষেক করেন। জ্যোতির্লিঙ্গে একটি মালাও অর্পণ করেন প্রধানমন্ত্রী। পুজোর শেষে পাঁচটি প্রদীপ জ্বালিয়ে আরতি করেন নমো।
 

  • 8/8

পুজোর পর প্রধানমন্ত্রী যখন ফের মন্দির চত্বরে ফিরে আসেন, সেখানে তাঁকে একটি ত্রিশূল ও ডুগডুগি উপহার দেওয়া হয়। পাগড়ি পরিয়ে বিশেষ অভ্যর্থনা জানানো হয় নরেন্দ্র মোদীকে। পূজার পর প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে দেখা করেন ও তাঁদের সঙ্গেও কথা বলেন নমো।
 

Advertisement
Advertisement