Advertisement

লাইফস্টাইল

Restaurant Style Maggi At Home: একঘেঁয়ে ম্যাগি নয়, ১০ মিনিটে বানান রেস্তোরাঁর মতো চিলি ম্যাগি নুডলস

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Apr 2026,
  • Updated 11:06 PM IST
  • 1/8

Restaurant Style Maggi At Home: অফিস থেকে ফিরে ক্লান্ত লাগছে? অথচ মন চাইছে জিভে জল আনা মুখরোচক কিছু খেতে? চিন্তার কিছু নেই। মাত্র ১৫-২০ মিনিটেই এখন রান্নাঘরে তৈরি হবে রেস্তোরাঁ স্টাইলের খাবার।

  • 2/8

সাধারণ ম্যাগির স্বাদকে অনন্য মাত্রায় নিয়ে যেতে আজই ট্রাই করুন ‘চিলি চিকেন ম্যাগি’। ঝটপট তৈরি এই পদ যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর।

  • 3/8

হাতের কাছে কী কী রাখবেন?
দুই জনের জন্য লাগবে ২ প্যাকেট ম্যাগি নুডলস, ১৫০-২০০ গ্রাম বোনলেস চিকেন কিউব। ম্যারিনেশনের জন্য লাগবে ১ চামচ আদা-রসুন বাটা, কর্নফ্লাওয়ার, সামান্য নুন, লঙ্কা গুঁড়ো এবং ভিনেগার বা সয়া সস।

 

  • 4/8

রান্নার জন্য গুছিয়ে নিন পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, কাঁচালঙ্কা, আদা-রসুন কুচি, সয়া সস, চিলি সস ও টমেটো কেচাপ। অবশ্যই সঙ্গে রাখুন ম্যাগি মশলা ও তেল।

  • 5/8

রন্ধন প্রণালী:
প্রথমে চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেশনের উপকরণ দিয়ে মিনিট কুড়ি মাখিয়ে রাখুন। এরপর কড়াইতে ডুবো তেলে লালচে করে ভেজে তুলে নিন। 
 

  • 6/8

অন্য একটি পাত্রে নুন দিয়ে ম্যাগি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখুন (খেয়াল রাখবেন যেন গলে না যায়)। এবার মূল কড়াইতে তেল গরম করে আদা-রসুন কুচি ও লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ-ক্যাপসিকাম হাই ফ্লেমে ভেজে নিন। 

  • 7/8

তাতে সব সস ও ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। শেষে ভাজা চিকেন ও সেদ্ধ ম্যাগি দিয়ে আলতো হাতে টস করলেই কেল্লাফতে! গরম গরম পরিবেশন করুন স্বাদে গন্ধে অতুলনীয় চিলি চিকেন ম্যাগি।

 

  • 8/8

চিকেন ভাজার সময় কর্নফ্লাওয়ার দিলে তা অনেক বেশি মুচমুচে হয়। নামানোর আগে এক চামচ ভিনেগার বা লেবুর রস ছড়িয়ে দিলে স্বাদ খুলবে খাসা।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement