সুস্থ থাকতে গেলে এক্সারসাইজ করতে হবে। নিয়মিত ব্যায়াম করলেই একাধিক রোগের ফাঁদ এড়িয়ে চলা যাবে। তাই সকলকে রোজ ৩০ মিনিট করে এক্সারসাইজ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
এক্ষেত্রে সব ধরনের ব্যায়ামের মধ্যে আপনাকে রোজ অবশ্যই করতে হবে প্ল্যাঙ্ক। নিয়মিত প্ল্যাঙ্ক করলেই উপকার মিলবে হাতেনাতে। শরীর থাকবে সুস্থ।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতিদিন প্ল্যাঙ্ক করতে হবে। দিনে মাত্র ৩০ সেকেন্ড এই ব্যায়াম করুন। তাতেই ভুঁড়ি কমবে। এছাড়া আরও লাভ পাবেন। তাই ঝটপট এর গুণ সম্পর্কে জেনে নিন।
প্ল্যাঙ্ক করলে সবার আগে পেটের উপর চাপ পড়বে। হু হু করে কমে যাবে ভুঁড়ি। যার ফলে আপনি সুস্থ থাকার কাজে এক ধাক্কায় অনেকটাই এগিয়ে যাবেন। এমনকী আপনার অ্যাপিয়ারেন্সও ভাল হবে।
প্ল্যাঙ্ক করলে কোরের শক্তি বৃদ্ধি হবে। যার ফলে শরীর হবে শক্তিশালী। চটজলদি আঘাত লাগবে না।
এই ব্যায়াম নিয়মিত করলে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা মিটে যেতে পারে। খাবার হজম হবে দ্রুত গতিতে। আইবিএস রোগীরা ভাল থাকবেন।
নিয়মিত প্ল্যাঙ্ক করুন। এই ব্যায়ামের গুণে করলে সুগার লেভেলে কমে যেতে পারে। যার ফলে ডায়াবেটিস রোগীরা সুস্থ থাকবেন।
যাঁদের ফ্যাটি লিভার রয়েছে, তাঁরাও এই ব্যায়াম করুন। এই ব্যায়াম করলেই আপনাদের লিভার থেকে মেদ গলে যাবে। ফিরে যাবে স্বাস্থ্যের হাল।