Advertisement

লাইফস্টাইল

Increase Immunity Naturally: আর হবে না জ্বর, সর্দি, কাশি, ইমিউনিটি বাড়ান ৫ টেকনিকে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Feb 2026,
  • Updated 12:11 PM IST
  • 1/8

অনেকে মাঝে মধ্যেই জ্বর, সর্দি, কাশির সমস্যায় ভোগেন। তাঁদের এই সমস্যা লেগেই থাকে। তাই বিশেষজ্ঞরা এঁদের সাবধান হওয়ার পরামর্শ দেন। 

  • 2/8

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ইনফেকশন হওয়ার অর্থ হল আপনার শরীর ভাল নেই। কমে গিয়েছে ইমিউনিটি। তাই এমন পরিস্থিতিতে দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। 

  • 3/8

এখন প্রশ্ন হল, ঠিক কীভাবে ইমিউনিটি বাড়িয়ে নেওয়া যায়? যদিও এই প্রশ্নেরও সহজ উত্তর দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, কয়েকটি নিয়ম মেনে চললেই অনায়াসে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ফেলা সম্ভব। 

  • 4/8

সবার প্রথমে আপনাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে। দিনে অন্তত ৩০ মিনিট ব্যায়াম করা মাস্ট। তাহলেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। 

  • 5/8

প্রোটিন রিচ খাবার খেতে হবে। মাছ, মাংস এবং ডিম খাওয়া মাস্ট। এগুলি খেলেও বাড়বে ইমিউনিটি। 

  • 6/8

আপনাকে ভিটমিন সি সমৃদ্ধ শাক, সবজি ও ফল খেতে হবে। সেক্ষেত্রে লেবু, আপেল, পালংশাককে রাখুন ডায়েটে। তাতেই সুস্থ থাকতে পারবেন। 

  • 7/8

দই খেতে ভুলবেন না। এটিও শরীরের জন্য উপকারী। এটি খেলে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পাবে। যার ফলে ইমিউনিটি থাকবে চাঙ্গা। 

  • 8/8

এছাড়া সুগার, প্রেশার এবং কোলেস্টেরলকে কন্ট্রোল করুন। এই সব রোগগুলিকে নিয়ন্ত্রণে রাখলেই সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement