Advertisement

লাইফস্টাইল

Poor Sleep Effect: রাতে ভাল ঘুম হয় না? এই ৫ বিপদ হবে কিন্তু

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Feb 2026,
  • Updated 3:53 PM IST
  • 1/8

অনেকেরই রোজ রাতে ঠিক ঠাক ঘুম হয় না। তাঁরা রাতে ভেঙে ভেঙে ঘুমান। আর এমনটা করেন বলেই তাঁদের বিপদ বাড়ে। একাধিক জটিল অসুখ পিছু নেওয়ার বেড়ে যায় আশঙ্কা। 

  • 2/8

আসলে ঘুম হল আমাদের শরীরের একটি জরুরি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। ঘুমানোর সময় শরীর নিজেকে সারিয়ে নেয়। তাই ঠিক ঠাক ঘুম জরুরি। 

  • 3/8

এখন প্রশ্ন হল, প্রতিদিন যদি ঠিক ঠাক ঘুম না হয়, তাহলে কী হতে পারে? আর সেই প্রশ্নের উত্তর রইল নিবন্ধটিতে। তাই দ্রুত প্রতিবেদনটি পড়ে নিন। 

  • 4/8

এই সমস্যার জন্য আপনাকে সারাদিন ঘিরে রাখতে পারে ক্লান্তি। বারবার হাই উঠতে পারে। যার ফলে কাজে অনীহা লাগার একটা আশঙ্কা রয়েছে। তাই এই বিষয়টা প্রথমেই মাথায় ঢুকিয়ে নিন। 

  • 5/8

ব্রেন সঠিকভাবে কাজ না করতেও না পারে। হিসেবে ভুল হতে পারে। কাজ করার সময় বারবার ভুলে যেতে পারেন তথ্য। তাই পর্যাপ্ত সময় ভাল ঘুম জরুরি। 

  • 6/8

ঘুম না হলে মন খারাপ হতে পারে। পিছু নিতে পারে ডিপ্রেশন। এমনকী উৎকণ্ঠা এবং ভয়ও বাড়তে পারে। তাই সাবধান হন।

  • 7/8

পর্যাপ্ত ঘুমের অভাবে শরীরে বাড়বে কিছু ক্ষতিকর হরমোন। যার ফলে সুগার লেভেল বৃদ্ধি পেতে পারে। পিছু নিতে পারে ডায়াবেটিস। তাই প্রথম থেকেই বিষয়টা নিয়ে সাবধান হন।

  • 8/8

এছাড়া ঘুম ঠিক না হলে প্রেশার বৃদ্ধি পেতে পারে। হার্টের হতে পারে বড়সড় ক্ষতি। তাই এখন থেকে সাবধান হন। রাতে পর্যাপ্ত সময় ধরে নিশ্চিন্তে ঘুমান। তাহলেই শরীরকে সুস্থ রাখার কাজে এগিয়ে থাকবেন।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement