Advertisement

খেলা

CSK Tragedy IPL 2026: হারের হ্যাট্রিকে বিধ্বস্ত চেন্নাই. ধোনিকে ছাড়া কীভাবে জেতা সম্ভব? উপায় বাতলালেন অশ্বিন

Aajtak Bangla
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 06 Apr 2026,
  • Updated 2:26 PM IST
  • 1/6

CSK Tragedy IPL 2026: আইপিএলের আসরে এবার যেন চেনা ছন্দে নেই চেন্নাই সুপার কিংস (CSK)। দলকেও দেখাচ্ছে ছন্নছাড়া। কিছুতেই যেন পরিচিত চেহারাটা অনুপস্থিত।

  • 2/6

টানা তিনটি ম্যাচে হারের ধাক্কায় বিদ্ধ হলুদ ব্রিগেড। আরসিবির (RCB) কাছে শেষ হারের পর সিএসকে সমর্থকদের কপালে এখন চিন্তার ভাঁজ। 

  • 3/6

পাঁচবারের চ্যাম্পিয়নদের এই বিপর্যয় থেকে উদ্ধার করতে এবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বাতলে দিলেন জয়ের সেই হারানো ফর্মুলা, যা নিয়ে আপাতত ক্রিকেট মহলে জোর চর্চা শুরু হয়েছে।

  • 4/6

অশ্বিনের মতে, চেন্নাইয়ের প্রধান সমস্যা বর্তমানে তাঁদের মাঝপথের ব্যাটিং ও বোলিং কম্বিনেশনে। পাওয়ার-প্লেতে উইকেট তোলা যেমন জরুরি, তেমনই ব্যাটিংয়ের সময় মাঝের ওভারগুলোতে রান তোলার গতি বজায় রাখাটা বাধ্যতামূলক। 

  • 5/6

অশ্বিন মনে করছেন, চেন্নাইকে যদি ফের ট্র্যাকে ফিরতে হয়, তবে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের বাড়তি দায়িত্ব নিতেই হবে। বিশেষ করে মিডল অর্ডারে ধোনির মাস্টারমাইন্ড কীভাবে ব্যবহৃত হচ্ছে, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। 

 

  • 6/6

হারের হ্যাটট্রিক ভুলে এখন নতুন পরিকল্পনায় মাঠে নামার পরামর্শ দিয়েছেন এই অফ-স্পিনার। এখন দেখার, অশ্বিনের এই ‘উইনিং ফর্মুলা’ প্রয়োগ করে সিএসকে পরবর্তী ম্যাচে ভাগ্যের চাকা ঘোরাতে পারে কি না।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement