Advertisement

খেলা

Brazil Team For World Cup 2026: আজই ঘোষণা হতে পারে বিশ্বকাপের জন্য ব্রাজিলের দল, জায়গা পাবেন নেইমার?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 May 2026,
  • Updated 5:55 PM IST
  • 1/7

তিনি বলেছেন, চোট কাটিয়ে নিয়মিত খেলছেন নেইমার এবং ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরছেন। ফলে তাঁর দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাও বাড়ছে।

  • 2/7

সোমবার বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে ব্রাজিল। আর সেই দলে নেইমার জুনিয়র থাকেন কিনা সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারেও আনচেলত্তি নেইমারের প্রশংসা করেছেন। 
 

  • 3/7

একসময় মনে হচ্ছিল, দীর্ঘ চোটের কারণে বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়া কঠিন হবে। তবে সাম্প্রতিক পরিস্থিতি বদলে দিয়েছে পুরো চিত্র। ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যম এখন বলছে, নেইমারের দলে ফেরার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে। 

  • 4/7

ব্রাজিলিয়ান গণমাধ্যম ইউওএল জানিয়েছে, সান্তোস ইতিমধ্যেই ধরে নিয়েছে যে নেইমার সোমবার ঘোষিত দলে থাকবেন।
 

  • 5/7

এই সিদ্ধান্ত শুধু একজন খেলোয়াড়কে দলে নেওয়ার বিষয় নয়, বরং আনচেলত্তি এখন ভাবছেন, নেইমার কি এখনো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন? এর মধ্যে বড় ধাক্কা হয়ে এসেছে তরুণ তারকা এস্তেভাওর ইনজুরি। হ্যামস্ট্রিং চোটে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে তাঁর।
 

  • 6/7

আনচেলত্তির অধীনে দ্রুতই আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন এস্তেভাও। তার অনুপস্থিতি ব্রাজিল দলে নতুন জায়গা তৈরি করেছে। ২০২৩ সালের অক্টোবরে গুরুতর এসিএল ইনজুরির পর আর জাতীয় দলে খেলেননি নেইমার। 
 

  • 7/7

প্রায় তিন বছর পর এখন আবারও বিশ্বকাপ মঞ্চে ফেরার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। এখন দেখার দলে তিনি সুযোগ পান কিনা। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement