Advertisement

বিশ্ব

Mexico Unrest: পুলিশের গুলিতে ঝাঁঝরা বিলিয়নেয়ার মাদক সম্রাট, আক্রোশে মেক্সিকো জুড়ে আগুন-তাণ্ডব গুন্ডাবাহিনীর

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Feb 2026,
  • Updated 5:58 PM IST
  • 1/10

মেক্সিকোয় নিরাপত্তা বাহিনীর বৃহৎ অভিযানের পর ভয়াবহ দৃশ্য। চারদিকে জ্বলন্ত গাড়ি, ছাই হয়ে যাওয়া ট্রাক, ঘণ্টার পর ঘণ্টা ধোঁয়া উড়ছে। 

  • 2/10

কুখ্যাত মাদক সম্রাট ‘এল মেনচো’, আসল নাম নেমেসিও ওসেগুয়েরা, বিশ্বের অন্যতম ভয়ঙ্কর কার্টেল Jalisco New Generation Cartel (CJNG)-এর প্রধান ছিলেন। বহু বছর ধরে অপহরণ, খুন ও মাদক পাচারের নেপথ্যে ছিল তার নাম।

  • 3/10

মেক্সিকো সরকারের উপর দীর্ঘদিন ধরেই চাপ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ কমান্ডো দল ঘিরে ফেলে এল মেনচোকে। শুরু হয় ভয়ঙ্কর গুলির লড়াই।

  • 4/10

নিরাপত্তা সূত্রে খবর, বেশ কয়েক ঘণ্টা ধরে চলে এনকাউন্টার। ভারী অস্ত্র ব্যবহার করা হয়। আশপাশের বহু গাড়ি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।

  • 5/10

অভিযানের পর জ্বলন্ত ট্রাক, ছাই হয়ে যাওয়া গাড়ি ও ধোঁয়ায় ঢেকে থাকা রাস্তার ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।  

  • 6/10

এল মেনচোর মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসতেই মেক্সিকো জুড়ে তান্ডব শুরু করে কার্টেল। দুষ্কৃতীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়, সড়ক অবরোধ করে।

  • 7/10

নিরাপত্তা আধিকারিকদের দাবি, অন্তত ২০টি প্রদেশে ২৫০-র বেশি জ্বলন্ত রোডব্লক তৈরি করা হয়। ফলে কার্যত স্তব্ধ হয়ে যায় পরিবহণ ব্যবস্থা।

  • 8/10

বড় আন্তর্জাতিক বিমানবন্দরেও ছড়ায় চরম বিশৃঙ্খলা। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু উড়ান বাতিল হয় বলে স্থানীয় সূত্রের খবর।

  • 9/10

একাধিক শহরের আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। বাসিন্দাদের ঘরবন্দি থাকার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে।

  • 10/10

মেক্সিকোয় হিংসার আবহে ভারতীয় দূতাবাস নাগরিকদের সতর্ক করেছে। প্রয়োজন না হলে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। ভিড় এড়িয়ে চলার নির্দেশও জারি।

Advertisement
Advertisement