
গুয়াহাটি সেন্ট্রাল কেন্দ্রটি অসমের কামরূপ মেট্রোপলিটন জেলায় অবস্থিত। এটি একটি জেনারেল ক্যাটাগোরির বিধানসভা কেন্দ্র। এটি গুয়াহাটি সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের অধীনস্ত ১০টি কেন্দ্রের মধ্যে একটি। ২০২৩ সালে ডিলিমিটেশনের কমিশনের পরামর্শ মেনে এই নতুন কেন্দ্রটি তৈরি করা হয়। আগের গুয়াহাটি পূর্ব বিধানসভা কেন্দ্রের কিছু অংশ পুনর্গঠন করে গুয়াহাটি সেন্ট্রাল কেন্দ্রটি তৈরি করা হয়।
গুয়াহাটি সেন্ট্রাল কেন্দ্রের মধ্যে গুয়াহাটি শহরের সব ঐতিহাসিক কেন্দ্র ও বাণিজ্যিক এলাকা, যেমন- পান বাজার, ফ্যান্সি বাজার, পল্টন বাজার রয়েছে। সেই সঙ্গে এর মধ্যেই রয়েছে শহরের আশপাশের আবাসিক ও ব্যবসায়িক অঞ্চল। এটি মূলত একটি শহুরে আসন।
নতুন কেন্দ্র হওয়ায় গুয়াহাটি সেন্ট্রালের নিজস্ব কোনও ...
গুয়াহাটি সেন্ট্রাল কেন্দ্রটি অসমের কামরূপ মেট্রোপলিটন জেলায় অবস্থিত। এটি একটি জেনারেল ক্যাটাগোরির বিধানসভা কেন্দ্র। এটি গুয়াহাটি সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের অধীনস্ত ১০টি কেন্দ্রের মধ্যে একটি। ২০২৩ সালে ডিলিমিটেশনের কমিশনের পরামর্শ মেনে এই নতুন কেন্দ্রটি তৈরি করা হয়। আগের গুয়াহাটি পূর্ব বিধানসভা কেন্দ্রের কিছু অংশ পুনর্গঠন করে গুয়াহাটি সেন্ট্রাল কেন্দ্রটি তৈরি করা হয়।
গুয়াহাটি সেন্ট্রাল কেন্দ্রের মধ্যে গুয়াহাটি শহরের সব ঐতিহাসিক কেন্দ্র ও বাণিজ্যিক এলাকা, যেমন- পান বাজার, ফ্যান্সি বাজার, পল্টন বাজার রয়েছে। সেই সঙ্গে এর মধ্যেই রয়েছে শহরের আশপাশের আবাসিক ও ব্যবসায়িক অঞ্চল। এটি মূলত একটি শহুরে আসন।
নতুন কেন্দ্র হওয়ায় গুয়াহাটি সেন্ট্রালের নিজস্ব কোনও বিধানসভা নির্বাচনের ইতিহাস নেই। ২০২৬ সালে এখানে প্রথমবারের জন্য বিধানসভা নির্বাচনে ভোট হবে। তবে এই কেন্দ্রটি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অংশ নিয়েছিল। সেই ভোটে এখানে কংগ্রেসের তুলনায় ৬৮,৯৬৭ ভোটে এগিয়ে ছিল বিজেপি। সেই নির্বাচনে বিজেপির প্রার্থী বিজুলি কলিতা মেধি পান ১,০২,৫৭৮ ভোট। আর কংগ্রেসের মীরা বরঠাকুর গোস্বামী পান ৩৩,৬১১ ভোট। সেই ভোটে গুয়াহাটি সেন্ট্রাল কেন্দ্রে মোট বৈধ ভোটার ছিল ১,৩৮,০৯৮।
মাথায় রাখতে হবে, গুয়াহাটি ইস্ট বা গুয়াহাটি পূর্ব কেন্দ্রটি ছিল এই রাজ্যের একমাত্র সম্পূর্ণ নগরকেন্দ্রিক আসন। এটি ১৯৬৭ সাল থেকে ১১টি বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিল। ওই কেন্দ্রে কংগ্রেস ১১ বারের মধ্যে ৭ বার জয়লাভ করেছিল। অসম গণপরিষদ (AGP) জিতেছিল ২ বার। আর বিজেপি ২০১৬ সালে বড় ব্যবধানে জেতার পর ২০২১ সালেও সাফল্য ধরে রাখে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য গুয়াহাটি সেন্ট্রালের চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে ১,৯২,৬১৫ জন যোগ্য ভোটার। আর ওদিকে ২০২৪ সালে ১,৯৬,৫৯২ জন ভোটার ছিল। এই কেন্দ্রে ২০২৪ সালে ভোটদানের হার ছিল ৭১.২৪ শতাংশ। ২০১১ সালের সেনসাসের তথ্য থেকে জানা যায়, এই কেন্দ্রে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা উল্লেখযোগ্য। কিছু পকেট এলাকায় মুসলিম ভোটার রয়েছে। তাঁদের সংখ্যা প্রায় ১৮ শতাংশ। এছাড়া তফসিলি জাতি (SC) প্রায় ৯ শতাংশ এবং তফসিলি উপজাতি (ST) প্রায় ১.৫ শতাংশ।
এখানে অহমিয়া ভাষাভাষী হিন্দু, বাঙালি জনগোষ্ঠী, ব্যবসায়ী এবং সার্ভিস সেক্টরের মানুষের মিশ্র জনসংখ্যা দেখা যায়। আর এই পরিসংখ্যান যে কোনও রাজধানী শহরের চরিত্রের সঙ্গে মিলে যায়। গুয়াহাটি সেন্ট্রাল কামরূপ মেট্রোপলিটন জেলার ব্রহ্মপুত্র উপত্যকার সমতল অলুভিয়াল অঞ্চলে অবস্থিত। এই এলাকার দক্ষিণ দিকে কিছুটা ঢাল রয়েছে। এখানে ক্ষুদ্র ব্যবসা, সার্ভিস সেক্টর ও শহরতলির কিছু হর্টিকালচার রয়েছে। নিচু এলাকাগুলিতে বর্ষাকালে জল জমার ঝুঁকি বাড়ে। এখানকার মানুষের প্রধান জীবিকা মূলত সরকারি চাকরি, ব্যবসা, ক্ষুদ্র বাণিজ্য এবং তথ্যপ্রযুক্তি।
প্রসঙ্গত, এই এলাকার মধ্যে দিয়ে গিয়েছে জাতীয় সড়ক ২৭। পাশাপাশি এখানে অত্যন্ত ভাল সড়ক যোগাযোগ রয়েছে। এখানকার রাস্তাঘাট ও ড্রেনেজ উন্নয়নের কাজ চলছে। এছাড়া গুয়াহাটি রেলস্টেশনও এই কেন্দ্রের অংশ। আগেই বলেছি, এই কেন্দ্রটি পুরোটাই পুরোটাই গুয়াহাটি শহরের অন্তর্গত। শহরের কাছাকাছি গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে রয়েছে দক্ষিণ-পূর্ব দিকে ৫–৮ কিমি দূরে দিসপুর (রাজ্য প্রশাসনিক কেন্দ্র), দক্ষিণে ৪–৬ কিমি দূরে বেলতলা, আর উত্তর-পশ্চিমে ৩–৫ কিমি দূরে চানদমারি। শহরের বাইরে নিকটবর্তী এলাকা হল, পূর্বদিকে সোনাপুর ১২–১৫ কিমি দূরেএবং খেত্রি ২০–২৫ কিমি দূরে অবস্থিত।
মাথায় রাখতে হবে গুয়াহাটি সেন্ট্রাল আসনটি হাইপ্রোফাইল। তাই এখানে প্রেস্টিজ ফাইট হতে পারে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে বলে আশা করা যাচ্ছে। রাজ্যের শাসক জোট (NEDA) বিজয় কুমার গুপ্তাকে প্রার্থী করেছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন অসম সন্মিলিত মোর্চা প্রার্থী করেছে অসম জাতীয় পার্টির (AJP) কুঙ্কি চৌধুরীকে। এখানে মোট সাতজন প্রার্থী লড়াইয়ে আছেন—আপের অনুরূপা ডেকারাজা, তৃণমূল কংগ্রেসের অভিজিৎ মজুমদার, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের বিপুল দে এবং দুই নির্দল প্রার্থী অর্জ্যুত কালিতা ও প্রবীণ জ্যোতি কালিতা। যদিও প্রধান লড়াইটি বিজেপি ও এজেপি প্রার্থীর মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে।
মাথায় রাখতে হবে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে গুয়াহাটি সেন্ট্রাল সেগমেন্টে বিজেপি বিপুল ব্যবধানে এগিয়ে ছিল। একইভাবে আগেকার গুয়াহাটি পূর্ব কেন্দ্রেও ২০১৬ ও ২০২১ সালে বিজেপি বড় ব্যবধানে জিতেছিল। এই সব মিলিয়ে ২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনে গুয়াহাটি সেন্ট্রাল আসনে কিছুটা হলেও এগিয়ে রয়েছে বিজেপি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Input By: Ajay Jha
Mira borthakur goswami
INC
Baleswar rangpi
IND
Dhananjay kalita
IND
Runa laila
ASMJTYP
Nota
NOTA
Avijit chakraborty
BGanP
Swapnali das
IND
Kazi nekib ahmed
IND
Raktimava swami
IND
Kalyan kumar sharma
RPPRINAT
Amitabh sarma
IND
Kishor kumar das
LJP
Debakesh malla buzar baruah
JD(U)
Nesaruddin ahmed
IND
Pankaj das
SwaBP
Dr. jury sharma bordoloi
INC
Hemanta talukdar
IND
Pranab sarmah
IND
Deba kumar barman
AITC
Nota
NOTA
Jayanta boro
IND
Javed hussain tanwar
TNRMPI
Iftazur rahman
IND
Subimal biswas
BGANP
Mitan sarkar
LJP
Pulak ranjan chakrabarty
SHS
Hasnur ali
RPP
Manas pratim das
RAJPA