পর্বতঝোড়া অসমের কোকরাঝাড় জেলার একটি সাব-ডিভিশন স্তরের শহর। এটি সবে গঠিত একটি জেনারেল ক্যাটাগোরির বিধানসভা কেন্দ্র।
পর্বতঝোড়া হল কোকরাঝাড় লোকসভা কেন্দ্রের ন'টি বিধানসভা কেন্দ্রের একটি। পর্বতঝোড়া নামটি বোড়ো বা অসমীয়া ভাশা থেকে এসেছে বলে মনে করা হয়। এর অর্থ পাহাড়ি ঝর্না বা পর্বতের জলধারা। ২০২৩ সালে ডিলিমিটেশন কমিশনের সুপারিশে, অসমের ১২৬টি বিধানসভা আসনে সমানভাবে ভোটার বণ্টনের লক্ষ্যে পর্বতঝোড়া বিধানসভা কেন্দ্রটি তৈরি হয়। এটি মূলত পর্বতঝোড়া সাবডিভিশন ও সংলগ্ন গ্রামগুলি নিয়ে গঠিত। এই সব জায়গা আগে গোসাইগাঁও বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিল। নতুন আসনটি সাবডিভিশনের সদর শহর এবং তার চারপাশের বহু গ্রামীণ এলাকা নিয়ে গঠিত হয়েছে।
নতুন বিধানসভা কেন্দ্র হ...

নতুন বিধানসভা কেন্দ্র হওয়ায় পর্বতঝোড়া অঞ্চলের কোনও বিধানসভা নির্বাচনী ইতিহাস নেই। তবে এই কেন্দ্রে ২০২৪ লোকসভা নির্বাচনে ভোট হয়েছে। সেখানে ভোটদানের হার ছিল ৮৯.০৪ শতাংশ। তাতেই বোঝা যায় এই অঞ্চলের মানুষের প্রত্যাশা ও আগ্রহ। অতীতে অনেক গ্রামবাসী অভিযোগ করেছিলেন যে তাদের এলাকাগুলি সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপেক্ষা করছে। ২০২৬ বিধানসভা নির্বাচনে পর্বতঝোড়া কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১,৭৪,১৭৩ জন। SIR 2025-এর পর এখানে আগের থেকে ৪,৬৮৭ ভোটার বেড়েছে। ২০২৪ লোকসভা নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১,৬৯,৪৮৬।
২০২৪ লোকসভা নির্বাচনে পর্বতঝোড়া সেগমেন্টে বোড়ো পিপলস ফ্রন্টের (BPF) করমা বরগোয়ারি ৯,৫৩৮ ভোটে এগিয়ে ছিলেন ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল (UPPL)-এর জয়ন্ত বসুমতরির থেকে। বরগোয়ারির প্রাপ্ত ভোট ছিল ৫৬,৮৪০। বসুমতরির প্রাপ্ত ভোট ছিল ৪৭,৩০২। কংগ্রেসের গারজন মুসাহারির প্রাপ্ত ভোট ছিল ৩৪,১০৮। তিনি এখানে তৃতীয় স্থানে ছিলেন। ডেমোগ্রাফিক তথ্য অনুযায়ী (২০১১ সালের সেনসাস ও ডিলিমিটেশনের হিসেব থেকে অনুমান), এখানে উল্লেখযোগ্য সংখ্যক তফসিলি উপজাতি, বিশেষ করে বোড়ো সম্প্রদায়ের মানুষ বাস করেন। পাশাপাশি রয়েছে উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা। এছাড়া অন্যান্য স্থানীয় ও অ-উপজাতি সম্প্রদায় এখানে বাস করেন।
এখানে বহু মুসলিম প্রার্থী মনোনয়ন দেয়। তাই এটা ধারণা করা যায় যে এখানে মুসলিম ভোটারদের হার ২৫-৩৫ শতাংশ বা তার বেশি হতে পারে। এলাকায় বোড়ো গ্রাম, বাংলাভাষী মুসলিম বসতি এবং কৃষিনির্ভর সম্প্রদায়ের মিশ্রণ রয়েছে। পর্বতঝোড়া কেন্দ্রটি নিম্ন অসমের কোকরাঝাড় জেলার অংশ। এর দক্ষিণে সমতল অলুভিয়াল এলাকা এবং উত্তরে ভুটান সীমান্তের কাছে ঢালু পাহাড়ি ভূপ্রকৃতি রয়েছে। এলাকায় ধান চাষ, শাকসবজি চাষ হয়। পাশাপাশি সিল্ক ও জঙ্গলের উপর নির্ভরশীল জীবিকা রয়েছে। এখানকার গৌরাং, চম্পামতি ও সরলভাঙ্গা নদী বর্ষায় বন্যার কারণ হয়ে দাঁড়ায়। রাস্তাঘাট ও রাজ্য সড়ক মারফত যোগাযোগ ব্যবস্থা রয়েছে। যদিও নিকটবর্তী রেলস্টেশন কোকরাঝাড় ৩৫ থেকে ৪০ কিমি দূরে।
নিকটবর্তী বড় শহর কোকরাঝাড় ৩৫–৪৫ কিমি দূরে। পশ্চিমে গোসাইগাঁও প্রায় ২৫–৩০ কিমি এবং পূর্বে বঙাইগাঁও প্রায় ৫০–৬০ কিমি। রাজধানী গুয়াহাটি প্রায় ২০০ থেকে ২২০ কিমি দূরে অবস্থিত। উত্তরে ভুটান সীমান্ত ২০–৪০ কিমির মধ্যে। পশ্চিম দিকে বৃহত্তর অঞ্চলে পশ্চিমবঙ্গের সঙ্গেও যুক্ত রয়েছে। বডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নের উপজাতি (বোড়ো-প্রধান) অঞ্চলে অবস্থিত হলেও ডিলিমিটেশনের সময় পর্বতঝোড়া সাধারণ আসন ঘোষণা করা হয়। ২০২৬ নির্বাচনে মূল লড়াই হবে BPF (বর্তমানে BJP-এর বন্দু) এবং UPPL-এর মধ্যে। ও দিকে কংগ্রেস ও AIUDF-ও মাঠে নামছে। যেহেতু এটি নতুন কেন্দ্র, তাই ২০২৪ লোকসভা ভোটের তথ্য একমাত্র হিসেবের জায়গা।
সেই ভোটে এখানে BPF এগিয়ে ছিল। যদিও সেই সময় UPPL ছিল BJP-AGP জোটের সঙ্গী। পরবর্তীতে UPPL জোট থেকে বেরিয়ে যাওয়ায় এবং BPF সেই জায়গা নিয়েছে। এমন পরিস্থিতিতে BJP ও AGP পুরোপুরি BPF-কে সমর্থন করবে। এটা BPF-কে সুবিধা দিতে পারে। অন্যদিকে কংগ্রেস ও AIUDF-এর উপস্থিতির কারণে মুসলিম ভোট ভাগ হয়ে যেতে পারে। ফলে ২০২৬-এর পর্বতঝোড়া নির্বাচন নতুন রাজনীতির দিশা দেখাতে পারে।