
১৬ জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ। অর্ধেকেরও বেশি পশ্চিমবঙ্গবাসী ভোটাধিকার প্রয়োগ করবেন বৃহস্পতিবার। তালিকায় যেমন রয়েছে উত্তরবঙ্গ, তেমনই রয়েছে জঙ্গলমহলও। এদিনের ভোটেই যতটা সম্ভব শক্তি সঞ্চয় করে নেওয়ার পরিকল্পনা ছকে ফেলেছে যুযুধান শাসক ও বিরোধী। তবে ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে এই ১৬ জেলায় তৃণমূল, BJP, কে কোথায় এগিয়ে ছিল? বাম-কংগ্রেসেরই বা কী পরিস্থিতি ছিল? একবার ঝালিয়ে নেওয়া যাক।
২০২১ সালের বিধানসভা ভোটের ফলাফল
১৫২টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ৯২টি, BJP ৫৯টি। অন্যান্য ছিল ১টি আসনে সীমাবদ্ধ।
২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফল
কিন্তু লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফলে বিস্তর বদল ঘটেছিল। সে বছর বিধানসভার নিরিখে তৃণমূল কমে গিয়েছিল ৭৭টিতে। BJP-র আসনও কমে দাঁড়িয়েছিল ৫৩-তে। উল্লেখযোগ্য ভাবে ২০২৪ সালের লোকসভার সময়ে বিধানসভার নিরিখে কংগ্রেস এগিয়ে ছিল ১১টি আসনে। বামেরা ১টিতে। মূলত মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে এগিয়ে ছিল তারা। এই তিন জেলার ক্ষেত্রেই সংখ্যালঘু ভোট সবচেয়ে গুরুত্বপূর্ণ।
উল্লেখযোগ্য বিষয়
> পূর্ব মেদিনীপুরে ২০২১ সালের ভোটে ১৬টি আসনের মধ্যে ৯টিতে জিতেছিল তৃণমূল। কিন্তু গত লোকসভায় মাত্র একটি বিধানসভায় এগিয়ে ছিল তারা। BJP এগিয়েছিল ১৫টিতে।
১৬ জেলার কে কতগুলি বিধানসভা জিতেছিল ২০২১-এর নির্বাচনে?
কোচবিহার: ৯টির মধ্যে তৃণমূল ২টি এবং BJP ৭টি।
আলিপুরদুয়ার: ৫টির সবক'টিই BJP।
জলপাইগুড়ি: ৭টির মধ্যে ৩টি তৃণমূল এবং ৪টি BJP।
কালিম্পং: ১টি আসন নির্দল জিতেছিল।
দার্জিলিং: ৫টির মধ্যে সবক'টিই BJP।
উত্তর দিনাজপুর: ৯টির মধ্যে ৭টি তৃণমূল এবং ২টি BJP।
দক্ষিণ দিনাজপুর: ৬টির মধ্যে ৩টি তৃণমূল এবং ৩টি BJP।
মালদা: ১২টির মধ্যে ৮টি তৃণমূল, ৪টি BJP।
মুর্শিদাবাদ: ২২টির মধ্যে ২০টি তৃণমূল এবং ২টি BJP।
পূর্ব মেদিনীপুর: ১৬টির মধ্যে ৯টি তৃণমূল এবং ৭টি BJP।
পশ্চিম মেদিনীপুর: ১৫টির মধ্যে ১৩টি তৃণমূল এবং ২টি BJP।
ঝাড়গ্রাম: ৪টির মধ্যে সবক'টি তৃণমূল।
পুরুলিয়া: ৯টির মধ্যে ৩টি তৃণমূল, ৬টি BJP।
বাঁকুড়া: ১২টির মধ্যে ৪টি তৃণমূল এবং ৮টি BJP।
পশ্চিম বর্ধমান: ৯টির মধ্যে ৬টি তৃণমূল এবং ৩টি BJP।
বীরভূম: ১১টির মধ্যে ১০টি তৃণমূল এবং ১টি BJP।
SIR-এ এই ১৬ জেলার ১৫২ আসন থেকে মোদ বাদ পড়েছে ৪০ লক্ষ ৪৬ হাদার ৭০৭ জন ভোটার।