খরার জেরে মর্মান্তিক পরিস্থিতি কেনিয়ায়। পূর্ব আফ্রিকার এই দেশটি গত কয়েকবছর ধরেই বারেবারে খরার দাপটে বিধ্বস্ত হচ্ছে। কিন্তু এইবার পরিস্থিতি ভয়াবহ। কেনিয়ার কিছু অংশে ব্যাপক খরার কারণে অনাহারের মুখোমুখি হচ্ছেন প্রায় ২০ লক্ষ মানুষ। ছবি: রয়টার্স
জলবায়ু পরিবর্তনের ফলে কেনিয়ায় বর্ষাকাল ছোট হচ্ছে, যার জেরে বাড়ছে খরার পরিমাণ। সবচেয়ে বেশি খরা গ্রাস করেছে মূলত শুষ্ক উত্তর-পূর্বাঞ্চলকে। এখানে পশুপালক সম্প্রদায়ের মানুষরা বাস করেন। ছবি: এপি
এই এলাকার মানুষ আদতে গবাদি পশুর উপর পুরোপুরি নির্ভরশীল। কিন্তু খরার কারণে এই এলাকায় বর্তমানে জল ও পশুখাদ্যের অভাব দেখা গিয়েছে। ফলে কেনিয়ার সোমালিয়া সীমান্তের কাছাকাছি এলাকায় বেশ কিছু পশুর ভয়াবহ রুগ্নপ্রায় ছবি ধরা পড়ছে। যা দেখে আঁতকে উঠছে বিশ্ব। ছবি: এপি
কেনিয়ার দশটি কাউন্টি খরার কবলে পড়েছে। উত্তর-পূর্ব কেনিয়ার মান্দেরা কাউন্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এখানে জলের কারণে প্রচুর পশু মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এমনকি বাচ্চারাও অপুষ্টির শিকার হচ্ছে। ছবি: এপি
এর আগেও একাধিকবার দেখা গিয়েছে, খরার জেরে সবসময়ই পশুরাই সবচেয়ে বেশি বিপাকে পড়ে। কারণ এই সময় ঘাসগুলি শুকিয়ে যায় ও নতুন ঘাসও জন্মাতে পারে না। ছবি: এপি
কেনিয়ার পরিস্থিতি যখন এমন তখন সোমালিয়ায় পরিস্থিতি আরও খারাপ। সেখানে প্রায় ৩০ লক্ষেরও বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে শিবিরে থাকতে শুরু করেছে। এই দেশের একটি শহর বাইদোয়াতে ৭০ শতাংশ মানুষ একবেলা বা তার চেয়েও কম খাবার খেয়ে বেঁচে থাকছেন। (ছবি AP)
আসলে কেনিয়ার মতো আফ্রিকা মহাদেশের দেশগুলিতে খরা হলে আর কিছু করার মতো অপশন নেই। কারণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার মতো সম্পদ এই দেশগুলির কাছে নেই। ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। (ছবি AP)