Advertisement

First Phase Election West Bengal: প্রথম দফার ভোটে আপনার জেলা রয়েছে? শেষবেলায় আরেকবার মিলিয়ে নিন

বাংলায় প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। ওই দিন ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোটগ্রহণ করা হবে। ১৬টি জেলায় ভোটগ্রহণ হবে। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন জেলায় ২৩ তারিখে ভোটগ্রহণ করা হবে।

প্রথম দফায় কোন কোন জেলায় ভোটপ্রথম দফায় কোন কোন জেলায় ভোট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Apr 2026,
  • अपडेटेड 12:52 PM IST
  • প্রথম দফার ভোট কবে ও কোন কোন জেলায়?
  • দ্বিতীয় দফার ভোট কবে ও কোন কোন জেলায়?
  • সবচেয়ে বেশি বাহিনী প্রথম দফায়

আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচনে ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গে। ২০২৬ সালের নির্বাচনে প্রথম পর্যায়ের ভোট দেবে পশ্চিমবঙ্গের মানুষ। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে,তখন আর মাত্র ৬ দিন বাকি প্রথম পর্যায়ের ভোটের। প্রথম পর্যায়ে মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে। ১৬টি জেলা কভার করবে এই ১৫২টি আসন।

প্রথম দফার ভোট কবে ও কোন কোন জেলায়?

বাংলায় প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। ওই দিন ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোটগ্রহণ করা হবে। ১৬টি জেলায় ভোটগ্রহণ হবে। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন জেলায় ২৩ তারিখে ভোটগ্রহণ করা হবে। জেলাগুলি হল, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম

দ্বিতীয় দফার ভোট কবে ও কোন কোন জেলায়?

দ্বিতীয় দফায় ভোটগ্রহণ করা হবে ১৪২টি আসনে। ৭টি জেলা কভার করবে দ্বিতীয় দফার ভোট। সেই জেলাগুলি হল, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, পূর্ব বর্ধমান। 

সবচেয়ে বেশি বাহিনী প্রথম দফায়

জানা গিয়েছে, প্রথম দফার ভোটে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। তবে মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কমিশন। এক, মুর্শিদাবাদ পুলিশ জেলা। দুই, জঙ্গিপুর পুলিশ জেলা। দুই মিলিয়ে মুর্শিদাবাদে মোট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে ৩১৬ কোম্পানি। তার মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলাতেই থাকবে ২৪০ কোম্পানি বাহিনী। বাকি ৭৬ কোম্পানি মোতায়েন হবে জঙ্গিপুর পুলিশ জেলায়।

মুর্শিদাবাদের পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এই দফাতেই নন্দীগ্রামে ভোট রয়েছে। বাঁকুড়ায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে ১৯৩ কোম্পানি। তার পরেই বীরভূম। ওই জেলায় ১৭৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এ ছাড়াও, মালদায় ১৭২ কোম্পানি, পুরুলিয়ায় ১৫১ কোম্পানি, কোচবিহারে ১৪৬ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ৮৩ কোম্পানি, ঝাড়গ্রামে ৭৪ কোম্পানি, দার্জিলিঙে ৬১ কোম্পানি, কালিম্পঙে ২১ কোম্পানি, জলপাইগুড়িতে ৯২ কোম্পানি, আলিপুরদুয়ারে ৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে কমিশন।

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement