Advertisement

আইপিএল 2026 টিম (IPL 2026 Teams)

আইপিএল ২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মোট ১০টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। গত মরসুমে, রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) আইপিএল ২০২৫ ফাইনালে পঞ্জাব কিংসকে (PBKS) ৬ রানে হারিয়ে প্রথমবারের মতো ট্রফিটি জিতেছিল।

  • বেঙ্গালুরু (RCB): বেঙ্গালুরু ২০২৫ সালে তাদের প্রথম আইপিএল শিরোপা জিতেছিল। রজত পাতিদার বেঙ্গালুরুর অধিনায়ক।

  • পঞ্জাব (PBKS): পঞ্জাব আইপিএল ২০২৫-এর ফাইনালে পৌঁছেও প্রথমবারের মতো শিরোপা জিততে পারেনি। পঞ্জাবের অধিনায়কত্ব করছেন শ্রেয়াস আইয়ার।

  • চেন্নাই (CSK): চেন্নাই আইপিএলের অন্যতম সফল দল। তারা পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে। সিএসকে-র ক্যাপ্টেন্সি করবেন রুতুরাজ গায়কোয়াড।

  • দিল্লি (DC): দিল্লি এখনও পর্যন্ত কোনো আইপিএল জিততে পারেনি। ২০২০ সালে ফাইনালে পৌঁছেছিল তারা। ২০২৫ সালে অক্ষর প্যাটেলকে দিল্লির ক্যাপ্টেন করা হয়েছিল।

  • গুজরাত (GT): গুজরাত ২০২২ সালে আইপিএলে যোগ দেয় এবং অভিষেক মরসুমেই শিরোপা জিতে ইতিহাস গড়ে। শুভমান গিল গুজরাতের ক্যাপ্টেন।

  • কলকাতা (KKR): কলকাতা তিনবার আইপিএল শিরোপা জিতেছে। ২০২৫ সালে অজিঙ্ক রাহানে কলকাতা দলের ক্যাপ্টেন হন।

  • লখনউ (LSG): লখনউ ২০২২ সালে আইপিএলে প্রথমবার খেলেছিল। এই দলটির অধিনায়কত্ব করছেন ভারতের তারকা ব্যাটসম্যান ঋষভ পন্ত।

  • মুম্বই (MI): মুম্বই আইপিএলের অন্যতম সফল দল, যারা পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে। হার্দিক পান্ডিয়া মুম্বইয়ের অধিনায়ক।

  • রাজস্থান (RR): রাজস্থান ২০০৮ সালে আইপিএল জিতেছিল। দলটি ২০২২ সালে ফাইনালে পৌঁছেছিল। সঞ্জু স্যামসন রাজস্থানের অধিনায়ক।

  • হায়দরাবাদ (SRH): হায়দরাবাদ ২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। ঈশান কিষাণ হলেন হায়দরাবাদ ক্যাপ্টেন।

  • আইপিএলে কয়টি দল খেলে?

    আইপিএলে মোট ১০টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দল ভিন্ন ভিন্ন শহরের প্রতিনিধিত্ব করে এবং নিজেদের মাঠে ম্যাচ খেলে।

  • দলে কতজন বিদেশী খেলোয়াড় আছে?

    প্রতিটি দলে সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলোয়াড় থাকতে পারবেন।

  • ২০২৫ সালে আইপিএল শিরোপা কোন দল জিতেছিল?

    ২০২৫ সালে আইপিএল শিরোপা জিতেছিল রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)।

  • ২০২৫ সালের আইপিএল ফাইনাল কোন দলগুলোর মধ্যে খেলা হয়েছিল?

    ২০২৫ সালের ফাইনালটি পঞ্জাব কিংস (PBKS) এবং রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-এর মধ্যে অনুষ্ঠিত হয়েছিল।

  • ২০২৪ সালের আইপিএল ফাইনালে কোন কোন দল খেলেছিল এবং কোন দল ম্যাচটি জিতেছিল?

    ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং সানরাইজার্স হায়দরাবাদ (SRH) মধ্যে ফাইনাল ম্যাচটি খেলা হয়েছিল। কলকাতা নাইট রাইডার্স (KKR) ম্যাচটি জিতে চ্যাম্পিয়ন হয়।

Advertisement