Advertisement

Bengal Election VIP Candidates Result 2026: অপ্রত্যাশিত ভাবে বিপুল ভোটে পিছিয়ে সুজিত-অরূপ, হারের মুখে অধীরও, ব্যবধান বাড়াচ্ছেন রুদ্রনীল

দিলীপ ঘোষ থেকে শুরু করে ফিরহাদ হাকিম, কলতান দাশগুপ্ত থেকে শুরু অধীর চৌধুরী, বাংলার তারকা প্রার্থীরা কে এগিয়ে, কে পিছিয়ে, Live Updates পেতে নজর থাকুক bangla.aajtak.in-এ। নির্বাচনের ফলগণনার সব তথ্য পান এক ক্লিকেই।

কোন প্রার্থীর ভাগ্যে কী? কোন প্রার্থীর ভাগ্যে কী?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 May 2026,
  • अपडेटेड 10:27 PM IST
  • নজরে একাধিক হেভিওয়েট
  • কার ভাগ্যে রয়েছে কী?
  • কে কোন কেন্দ্রে এগিয়ে

বঙ্গ বিধানসভায় নির্বাচনে ভাগ্য নির্ধারণ একাধিক হেভিওয়েট প্রার্থীর। তালিকায় যেমন রয়েছেন পরিচিত মুখ, রাজ্যের বিদায়ী মন্ত্রী তেমনই রয়েছেন প্রথমবারের জন্য ভোটের লড়াইয়ে নেমে পড়া প্রার্থীরাও। কে কে জিতলেন? দেখে নিন...

> কামারহাটিতে জয়ের পথে মদন মিত্র।

>   বরাহনগরে  জয়ের পথে সজল ঘোষ। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেকটাই এগিয়ে। 

> বালিগঞ্জে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় এগিয়ে ৬৯ হাজারের বেশি ভোটে।

> হাবড়ায় পিছিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক। এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল।

>   হিরণ চট্টোপাধ্যায় শ্যামপুরে সাত রাউন্ড গণনার শেষে প্রায় আড়াই হাজার ভোটে এগিয়ে।

>   ভাঙড়ে জয়ী আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী।

আসানসোল দক্ষিণ কেন্দ্রে জিতলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। ৪০ হাজারের বেশি ভোটে জয়ী তিনি।

> দমকলমন্ত্রী সুজিত বসু বিধাননগর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। 

> ক্রেতাসুরক্ষা দফতরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতা শালবনিতে পিছিয়ে রয়েছেন। 

> বিদায়ী সেচমন্ত্রী মানস ভুঁইয়া সবং কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন। 

> উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ণ গুহ দিনহাটা কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন। 

> স্বাস্থ্য ও অর্থ দফতরের বিদায়ী প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দমদম উত্তর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। 

> বিদায়ী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দমদম কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন। 

> পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী হুগলির জাঙ্গিপাড়া কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন। 

> বিদায়ী স্কুলশিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন হেমতাবাদ কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন। 

> বিদায়ী জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন।

> প্রদীপ মজুমদার বিদায়ী পঞ্চায়েতমন্ত্রী দুর্গাপুর পূর্ব কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন। 

> বিদায়ী গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বর কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন। 

> রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মোথাবাড়ি কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন। 

> কারিগরি শিক্ষামন্ত্রী ইন্দ্রনীল সেন চন্দননগর কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন। 

>  বিদায়ী বনমন্ত্রী, বিনপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বীরবাহা হাঁসদা পিছিয়ে রয়েছেন।

Advertisement

> ৩৭ হাজার ভোটে এগিয়ে আসানসোল দক্ষিণের BJP প্রার্থী অগ্নিমিত্রা পল। 

> ভাঙড়ে এগিয়ে গিলেন নওশাদ সিদ্দিকী।

> শিলিগুড়িতে এগিয়ে রয়েছেন শঙ্কর ঘোষ।

> রেজিনগরে পিছিয়ে রয়েছেন হুমায়ুন কবীর।

> কলকাতা বন্দরে ১০ হাদার ১৫৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন TMC প্রার্থী ফিরহাদ হাকিম। 

> ব্যারাকপুরে এগিয়ে কৌস্তভ চট্টোপাধ্যায়। 

> বারাসতে TMC-র সব্যসাচী এগিয়ে রয়েছেন। 

> বালিগঞ্জে ১৯ হাজার ২৩২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন TMC প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP-র শতরূপা ২২৪৯ ভোট পেয়েছেন। CPIM-এর আফরিন পেয়েছেন ৭১৭ ভোট। 

> আসানসোল উত্তরে এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা পল। 

> ৫ হাজার ৮২৩ ভোটে এগিয়ে রয়েছেন শিবপুরের BJP প্রার্থী রুদ্রনীল ঘোষ। 

> বারুইপুর পশ্চিমে পিছিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়।

> দমদমে পিছিয়ে রয়েছেন ব্রাত্য বসু।

> বরানগরে পিছিয়ে রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

> ভাটপাড়ায় এগিয়ে রয়েছেন পবন কুমার সিং।

> শ্যামপুকুরে পিছিয়ে রয়েছেন শশী পাঁজা।

> কামারহাটিতে এগিয়ে রয়েছেন মদন মিত্র। 

> বেলেঘাটায় পিছিয়ে কুণাল ঘোষ। 

> পানিহাটিতে এগিয়ে রয়েছেন রত্না দেবনাথ। 

> খড়গপুর সদরে এগিয়ে রয়েছেন বিজেপির দিলীপ ঘোষ।

> বহরমপুরে পিছিয়ে রয়েছেন কংগ্রেসের অধীর চৌধুরী।

> মাথাভাঙায় এগিয়ে রয়েছেন বিজেপির নিশীথ প্রামাণিক।

> প্রথম রাউন্ডের গণনায় রাসবিহারী কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন BJP প্রার্থী স্বপন দাশগুপ্ত। পিছিয়ে রয়েছেন TMC-র দেবাশিস কুমার। 

> নোয়াপাড়ায় এগিয়ে রেয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং।

> বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণে এগিয়ে রয়েছেন।

> দীর্ঘ কয়েক বছর পর বিধানসভার লড়াইয়ে অধীর রঞ্জন চৌধুরী। তিনি বহরমপুরের কংগ্রেস প্রার্থী। নজর থাকবে তাঁর কেন্দ্রের ফলাফলের দিকেও।

> এবারে নজরে রয়েছেন হুমায়ুন কবীর। আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা দুই কেন্দ্রের প্রার্থী, নওদা ও রেজিনগর। 

> বিশেষ নজর থাকবে ভাঙড়ের বিদায়ী ISF বিধায়ক নওশাদ সিদ্দিকির দিকে। 

> CPIM-এর হেভিওয়েটদের মধ্যে অবশ্যই নজরে থাকবেন উত্তরপাড়ার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। এবং পানিহাটিতে রত্না দেবনাথের বিরুদ্ধে কলতান দাশগুপ্তর দিকে। 

> পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিশেষ নজর থাকবে। সেখানে রয়েছেন BJP প্রার্থী রত্না দেবনাথ। যিনি আরজি করের নির্যাতিতার মা। 

> BJP-র হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন যে সকল হেভিওয়েটরা তাঁদের মধ্যে রয়েছে শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রুদ্রনীল ঘোষ, খড়গপুর সদরের প্রার্থী দিলীপ ঘোষ, বরানগরের প্রার্থী সদল ঘোষ, সোনারপুর দক্ষিণের রূপা গঙ্গোপাধ্যায়।

> তৃণমূলের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অরূপ বিশ্বাস, কলকাতা বন্দরের ফিরহাদ হাকিম, রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমার, বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ, কামারহাটির মদন মিত্র। 

রিফ্রেশ করতে থাকুন...

 

Read more!
Advertisement
Advertisement