
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: টালিগঞ্জ কেন্দ্র
টালিগঞ্জ দক্ষিণ কলকাতার একটি উচ্চবিত্ত এলাকা। সিনেমা ও সিরিয়ালের শুটিং সেটগুলির সুবাদে এই এলাকাকে 'মিনি মুম্বই'-ও বলা হয়ে থাকে। যাদবপুর লোকসভা কেন্দ্রর মধ্যে পড়ে এই টালিগঞ্জ বিধানসভা আসনটি। ২০০৬ সালের পুনর্বিন্যাসের পর এই কেন্দ্রে মধ্যে পড়ে কলকাতা পুরসভার ৯টি ওয়ার্ড। যেগুলি হল- ৯৪, ৯৫, ৯৭, ৯৮, ১০০ এবং ১১১-১১৪।
১৯৫১ সালে তৈরি হওয়ার পর ১৯৫২ সালের নির্বাচনের সময়ে টালিগঞ্জ ৩টি বিধানসভা কেন্দ্রতে বিভক্ত ছিল। ১৯৫৭ সালের নির্বাচনের সময় থেকে ৩টি মিলিয়ে টালিগঞ্জ নামে একটি আসন তৈরি করা হয়। টালিগঞ্জ কেন্দ্রে একচেটিয়া দাপট ছিল বামেদের। এই কেন্দ্রে ৭টা বার CPIM জিতেছে। ১৯৬২ সালে একবারই জিতেছিল CPI। কংগ্রেস একবার এই...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: টালিগঞ্জ কেন্দ্র
টালিগঞ্জ দক্ষিণ কলকাতার একটি উচ্চবিত্ত এলাকা। সিনেমা ও সিরিয়ালের শুটিং সেটগুলির সুবাদে এই এলাকাকে 'মিনি মুম্বই'-ও বলা হয়ে থাকে। যাদবপুর লোকসভা কেন্দ্রর মধ্যে পড়ে এই টালিগঞ্জ বিধানসভা আসনটি। ২০০৬ সালের পুনর্বিন্যাসের পর এই কেন্দ্রে মধ্যে পড়ে কলকাতা পুরসভার ৯টি ওয়ার্ড। যেগুলি হল- ৯৪, ৯৫, ৯৭, ৯৮, ১০০ এবং ১১১-১১৪।
১৯৫১ সালে তৈরি হওয়ার পর ১৯৫২ সালের নির্বাচনের সময়ে টালিগঞ্জ ৩টি বিধানসভা কেন্দ্রতে বিভক্ত ছিল। ১৯৫৭ সালের নির্বাচনের সময় থেকে ৩টি মিলিয়ে টালিগঞ্জ নামে একটি আসন তৈরি করা হয়। টালিগঞ্জ কেন্দ্রে একচেটিয়া দাপট ছিল বামেদের। এই কেন্দ্রে ৭টা বার CPIM জিতেছে। ১৯৬২ সালে একবারই জিতেছিল CPI। কংগ্রেস একবার এই আসনে জিতেছিল। ১৯৫৭ সালে জিতেছিল প্রজা সোশ্যালিস্ট পার্টি। তবে ২০০১ সাল থেকে এই আসন পরপর ৫ বার জিতে প্রভাব বিস্তার করেছে তৃণমূল কংগ্রেস। ২০০৬ সাল থেকে এই আসনের জয়ী বিধায়ক ক্যাবিনেট মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে ২০০৬ সালে তিনি CPIM-এর পার্থ প্রতীম বিশ্বাসকে হারান মাত্র ৫২৬ ভোটে। ২০১১ সালে সেই মার্জিন গিয়ে পৌঁছয় ২৭ হাজার ৬৭০। ২০১৬ সালে CPIM-এর মধুজা সেনের সঙ্গে সেই মার্জিন আবার কমে দাঁড়ায় ৯ হাজার ৮৯০। ২০২১ সালে ফের মার্জিন বেড়ে BJP-র টিকিটে দাঁড়ানো বাবুল সুপ্রিয়োকে তিনি হারান ৫০ হাজার ৮০ ভোটে।
২০০৯ সালের লোকসভা ভোটে এই বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল CPIM। ২০১৪ সালের পর থেকে অবশ্য তৃণমূল দাপট বজায় রেখেছে। ২০১৪ সালের লোকসভা ভোটে তৃণমূল এগিয়ে ছিল ৯ হাজার ৩৫ ভোটে। ২০২৪ সালে এগিয়ে ছিল ২০ হাজার ২৩৫ ভোটে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন থেকে CPIM-কে ছাপিয়ে এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে উঠে এসেছে BJP।
২০২৪ সালের লোকসভা ভোটের সময়ে এই বিধানসভা কেন্দ্রের মোট ভোটার ছিল ২ লক্ষ ৬৩ হাজার ৪০২। যা ২০২১ সালের বিধানসভা ভোটের সময়ে ছিল ২ লক্ষ ৬৯ হাজার ৭১৩ এবং ২০১৯ লোকসভা ভোটের সময়ে ২ লক্ষ ৫৭ হাজার ৮৩০। এই কেন্দ্রে ১০ থেকে ১৫% SC ভোটার রয়েছে। দক্ষিণ কলকাতার বিত্তশালী এলাকা হওয়ায় এখানে উচ্চবিত্ত শ্রেণির ভোটারদার বাস বেশি। গ্রামীণ ভোটার এখানে নেই। সাম্প্রতিক নির্বাচনগুলির পরিসংখ্যান বলছে, ধারাবাহিক ভাবে ভোটের হার কমছে টালিগঞ্জ কেন্দ্রে। ২০১৬ সালে ভোটের হার ছিল ৭৫.৩৪%। ২০১৯ সালে ৭৭.৯৪%। ২০২১ সালে ৬৮.৯৮%।
কলকাতার দক্ষিণ প্রান্তে অবস্থিত টালিগঞ্জে কেন্দ্রটি আদি গঙ্গার উত্তরে অবস্থিত। কর্নেল উইলিয়াম টলি থেকে এই এলাকার নামকরণ হয়েছে। সেই থেকে আদি গঙ্গারও নাম রাখা হয়েছ টালি নালা। টালিগঞ্জ মূলত স্টুডিওপাড়া হওয়ায় এটিকে বর্তমানে টলিউড পাড়াও বলা হয়। ইন্দ্রপুরী এবং টেকনিশানের মতো বিখ্যাত স্টুডিও রয়েছে এখানে। জাতীয় পুরস্কার এবং তাবড় পুরস্কার প্রাপ্ত অসংখ্য ছবি এই স্টুডিও পাড়াতেই শুট হয়েছে। এছাড়াও টালিগঞ্জ কেন্দ্রেই রয়েছে টলি ক্লাব, একাধিক জনপ্রিয় স্কুল, গল্ফ কোর্স, রেস কোর্স, দেশপ্রাণ শাসমল রোড এবং মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন।
উন্নত পরিকাঠামো যুক্ত এই কেন্দ্র একটি ট্রান্সপোর্ট হাবও বটে। টালিগঞ্জ থেকে বালিগঞ্জ কানেক্টর ট্রাম লাইনও রয়েছে এই কেন্দ্রেই। তবে ট্রাম চলাচল বর্তমানে নেই। বজবজ শহরতলী লোকাল ট্রেন লাইন রয়েছে মেট্রোর পাশাপাশিই। টালিগঞ্জ সংযুক্ত রয়েছে লেক গার্ডেন্স, বেহালা, যাদবপুর এবং প্রিন্স আনওয়ার শাহ রোডের সঙ্গে। বাস রুটও রয়েছে।
টালিগঞ্জ থেকে কলকাতা বিমানবন্দর ২৬-২৮ কিমি দূরে। হাওড়া স্টেশন ১৩ থেকে ১৫ কিমি, বারুইপুর ২০-২১ কিমি, আলিপুর চিড়িয়াখানা ৭ কিমি, এসপ্ল্যানেড ১২ কিমি এবং পার্ক স্ট্রিট ১১ কিমি দূরত্বে। টালিগঞ্জ থেকে জেলা সদর বারুইপুরের দূরত্ব ২০ কিমি। রেল, সড়ক এবং মেট্রো, তিন পথেই এই কেন্দ্র সংযুক্ত। সোনারপুর থেকে টালিগঞ্জের দূরত্ব ১২ কিমি, দমদম থেকে ১২ কিমি এবং ব্যারাকপুর থেকে ২৮ কিমি।
বর্তমানে এই কেন্দ্রে তৃণমূলেরই দাপট বজায় রয়েছে। ২০২৬ সালের ভোটেও তারা সেই দাপট বজায় রাখতে পারবে বলেই রাজনৈতিক মহলের মত। এই মুহূর্তে এই কেন্দ্রে তাদের মূল প্রতিদ্বন্দ্বী BJP। তবে তৃণমূলকে ওভারটেক করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি গেরুয়া শিবিরের। এমনটাই মত ওয়াকিবহাল মহলের। ২০২১ সালের আসানসোলের তৎকালীন BJP সাংসদকে এই আসনে এনে লড়ানোর সিদ্ধান্ত ফ্লপ করেছিল। এরপর যদিও বাবুল সুপ্রিয়ো দলবদল করে তৃণমূলে যোগ দেন। বর্তমানে তিনি মমতা সরকারের ক্যাবিনেট মন্ত্রী। ফলে তাঁর বদলে ছাব্বিশে এই হেভিওয়েট কেন্দ্র থেকে BJP কাকে মুখ করে সেটাই এখন দেখার।
Babul supriyo
BJP
Debdut ghosh
CPI(M)
Nota
NOTA
Debabrata bera
SUCI
Sudipta som
IND
Samar kumar biswas
IND
Subhodeep das
IND
Anindita basu
IND
Raj kumar mishra
IND
Rabi malik
IND
Avijit sarkar
IND
Debashis das
IND
Madhuja sen roy
CPM
N. mohan rao
BJP
Nota
NOTA
Dr. dipankar sarkar
IND
Manojit maity
SHS
Debashis das
IND
Rajkumar basak
SUCI
Jagannath saha
IND