
বাংলায় হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আজ ভোটগণনা। ফল কী হবে? পরিবর্তন না প্রত্যাবর্তন? তাকিয়ে গোটা দেশ। নজর থাকবে হট সিট ভবানীপুরে। ২৯৩ সিটে গণনা চলছে। ফলতা আসনে পুনর্নির্বাচন হবে, সে কারণে ওই আসন বাদ রেখেই চলছে গণনা। রাজ্য জুড়ে বিভিন্ন গণনাকেন্দ্রের বাইরে ১৬৩ ধারা জারি রয়েছে। ভোর ৫টা থেকে যত ক্ষণ গণনা চলবে, তত ক্ষণ ১৬৩ ধারা জারি থাকবে।
- মমতা বলেন, 'কাউন্টিং এজেন্টরা ভোটের এলাকা ছেড়ে আসবেন না। এটা বিজেপি প্ল্যান। কাল থেকেই বলছি প্রথম দু-তিন রাউন্ডে এগিয়ে যাবে। অনেক জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখেছে। চারিদিকে তৃণমূলের অফিস ভাঙছে, জোর করে দখল করছে। তিনি আরও বলেন, সবে গণনা শুরু হয়েছে। অনেক জায়গায় কাউন্টিং বাকি। ধৈর্য ধরুন, আমরাই জিতব। কেউ ভয় পাবেন না। বাঘের বাচ্চার মতো লড়াই করব।'
- রাজ্যে সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করায় বিজেপি কার্যালয়ের বাইরে উদযাপন শুরু হয়েছে। নির্বাচন কমিশনের প্রবণতা অনুযায়ী, বিজেপি ১৬৯টি আসনে এগিয়ে রয়েছে।
- ম্যাজিক ফিগার পেরিয়ে গেল BJP
প্রাথমিক ট্রেন্ডে ম্যাজিক ফিগার পেরিয়ে গেল বিজেপি। ৭৮টি সিটে এগিয়ে তৃণমূল। অন্যান্যরা ৪টি আসনে এগিয়ে।
- তৃতীয় রাউন্ডের পর নন্দীগ্রামে ব্যবধান বাড়ালেন শুভেন্দু
নন্দীগ্রামে ৭ হাজার ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। তৃতীয় রাউন্ড শেষ হওয়ার পর ব্যবধান আরও বেড়েছে।
- নওদায় বিরাট ব্যবধানে এগিয়ে হুমায়ুন কবীর
মুর্শিদাবাদে বড় চমক হিসেবে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির নওদা বিধানসভা কেন্দ্রে ৮,০০০-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন, যা শাসক ও বিরোধী উভয় শিবিরকেই উল্লেখযোগ্য চাপে ফেলেছে।
- শিবপুর আসনে বিজেপির রুদ্রনীল ঘোষ এগিয়ে
অভিনেতা তথা রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ শিবপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছেন। তিনি ১৮,০১৯ ভোট পেয়েছেন এবং তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫,৮২৩ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন, যিনি পেয়েছেন ১২,১৯৬ ভোট।
- বাংলার প্রেসিডেন্সি অঞ্চলে তৃণমূলের নিয়ন্ত্রণ খোয়া গেল; জায়গা করে নিল বিজেপি
প্রেসিডেন্সি অঞ্চলে তৃণমূলের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক ট্রেন্ডে বোঝা যাচ্ছে, বিজেপি উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাচ্ছে। হাওড়া ছাড়াও কলকাতার চারটি আসনে বিজেপি এগিয়ে—শ্যামপুকুর, এন্টালি, বেলেঘাটা ও মানিকতলা, দমদম ও উত্তর দমদমেও।
- পানিহাটিতে ফের এগিয়ে গেলেন তৃণমূলের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। ভবানীপুরেও এগিয়ে মমতা।
- পানিহাটিতে প্রায় ৩ হাজার ভোটে এগিয়ে BJP প্রার্থী আরজি কর নির্যাতিতার মা রত্না দেবনাথ।
- ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচি প্রথম দফার গণনা শেষে ৫০০ ভোটে এগিয়ে। এই স্বল্প ব্যবধানের আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। এখনও একাধিক দফার গণনা বাকি।
- ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
- হাওড়া ছাড়াও চারটি আসনে বিজেপি এখন এগিয়ে আছে — কলকাতার শ্যামপুকুর, এন্টালি, বেলেঘাটা এবং মানিকতলায়।
- পানিহাটিতে এগিয়ে আরজি কর নির্যাতিতার মা বিজেপির প্রার্থী রত্না দেবনাথ।
- রামপুরহাট- এগিয়ে বিজেপি প্রার্থী ধ্রুব সাহা।
হানসান- তৃণমূল প্রার্থী কাজল সেখ এগিয়ে
নলহাটি- তৃণমূল প্রার্থী রাজেন্দ্র প্রসাদ সিং লিড করছেন
মুরারুই- তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন এগিয়ে
- আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, জামুরিয়া, রানিগঞ্জ এবং কুলটি — এই পাঁচটি আসনেই বিজেপি বর্তমানে এগিয়ে রয়েছে।
আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল ৯,৫০০-এর বেশি ভোটে এগিয়ে আছেন।
জামুরিয়ায় বিজেপি প্রার্থী বিজন মুখার্জি ৩,৫৮২ ভোটে এগিয়ে আছেন।
রানিগঞ্জে বিজেপি প্রার্থী পার্থ ঘোষ ১,৯০০ ভোটে এগিয়ে আছেন।
এদিকে, বিদায়ী রাজ্যমন্ত্রী এবং আসানসোল উত্তর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটক পিছিয়ে আছেন।
মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শঙ্কর গুচ্ছাইত ২,৭০০ ভোটে এগিয়ে আছেন।
- ভবানীপুরে এগিয়ে মমতা
ভবানীপুরে পিছিয়ে থেকেও শুভেন্দুকে পিছনে ফেলে এগিয়ে গেলেন মমতা। সকালেই শুভেন্দু বলেন, 'প্রাথমিক ট্রেন্ডে বিজেপির পক্ষে হিন্দু ভোটারদের শক্তিশালী ঐক্যের ইঙ্গিত দিচ্ছে, যা একটি খুব ভালো সংকেত।'
- দার্জিলিং প্রথম রাউন্ড
নেতৃত্বে- বিজিপিএম তৃণমূল জোট -৪৩১৩
বিজেপি --৩৮৯৮
অজয় এডওয়ার্ড -২৬৩১
- বিনপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা
গোসাবা- বিজেপি এগিয়ে
ক্যানিং পূর্ব- তৃণমূল এগিয়ে
ক্যানিং পশ্চিম - তৃণমূল এগিয়ে
- প্রাথমিক প্রবণতা প্রসঙ্গে, শুভেন্দু বলেন, "এবার হিন্দুদের একজোট হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। মুসলমানরা যেভাবে তৃণমূলকে ভোট দেন, এবার তাঁরা তা করেননি। কিছু ভোট মুসলিমপন্থী দলের দিকে গেছে। বিজেপিও অল্প পরিমাণে কিছু ভোট পেয়েছে। নন্দীগ্রামের মুসলিম অধ্যুষিত বুথে এত ভালো ফল আশা করিনি... প্রধানমন্ত্রী মোদী তাঁর নেতৃত্বে বাংলা গড়ার যে নিশ্চয়তা দিয়েছেন, তা তাঁর পক্ষেই গেছে। এত তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই। আমি আপনাদের সকাল ১১টার পর জানাবো..."
- প্রাথমিক ট্রেন্ডে বিজেপি ১৪০ আসনে এগিয়ে। ম্যাজিক ফিগার ১৪৮-এর খুব কাছে বিজেপি।
- বিজেপি উত্তরবঙ্গ, আদিবাসী-অধ্যুষিত জঙ্গলমহল অঞ্চলে এবং কলকাতা ও তার আশেপাশের টিএমসি-র শক্ত ঘাঁটিগুলোতেও এগিয়ে।
- পুরুলিয়ায় ৭টি কেন্দ্রে এগিয়ে বিজেপি, ২টি আসনে এগিয়ে তৃণমূল।
- পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ এবং কুলটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি এগিয়ে রয়েছে।
- সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পশ্চিম, বাসন্তী তৃণমূল লিড করছে।
- আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল এগিয়ে আছেন।
- প্রথম রাউন্ডের গণনা শেষে ৩০০০ ভোটে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী।
- পোস্টাল ব্যালটে জঙ্গিপুরে বিজেপি এগিয়ে আছে, অন্যদিকে সুতিতে এগিয়ে আছে কংগ্রেস। শামশেরগঞ্জেও কংগ্রেস প্রার্থী এগিয়ে আছেন।
- সিউরি ও দুবরাজপুরে বিজেপি এগিয়ে আছে। তৃণমূল ময়ূরেশ্বর ও বোলপুরে এগিয়ে রয়েছে। লাভপুরেও তৃণমূল এগিয়ে আছে।
- বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেন, "বিজেপির স্বপ্ন সত্যি হতে চলেছে। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সরকার গঠনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে।"
- নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু অধিকারী, কসবায় এগিয়ে তৃণমূলের জাভেদ খান, ফালাকাটায় এগিয়ে দীপক বর্মণ, ভাটপাড়ায় এগিয়ে বিজেপির পবন সিং।
- পশ্চিমবঙ্গের প্রাথমিক ট্রেন্ডে দেখা গেছে তৃণমূল কংগ্রেস বিজেপির চেয়ে এগিয়ে। তৃণমূল ৬৫টি আসনে এবং বিজেপি ৫১টি আসনে এগিয়ে রয়েছে।
- পশ্চিমবঙ্গ নির্বাচনের ভোট গণনা প্রসঙ্গে বিশেষ ভোটার তালিকা পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বলেন, “প্রতিটি অভিযোগের সমাধান করা হয়েছে। টেকনিক্যাল কারণে কয়েকটি সিসিটিভি ক্যামেরা ৫-১০ মিনিটের জন্য বিকল হয়ে গিয়েছিল। আজ কোনও বিজয় মিছিল করা সম্ভব হবে না।”
- শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালটের গণনা বন্ধ রাখা হয়েছে। তৃণমূলের অভিযোগ, ছ’টি ট্রাঙ্কের মধ্যে ৫টি ট্রাঙ্ক আগে থেকেই খোলা ছিল।
- মোথাবাড়ি ও মালদায় এগিয়ে কংগ্রেস।
- নোয়াপাড়ায় এগিয়ে অর্জুন সিং।
- পূর্ব বর্ধমানের ৫ আসনে এগিয়ে তৃণমূল।