
হুগলির জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রটি ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত একটি সাধারণ আসন। এটি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অধীনে থাকা সাতটি বিধানসভা অংশের অন্যতম। জাঙ্গিপাড়ার চরিত্র মূলত গ্রামীণ। এখানকার মাত্র ৮.২০ শতাংশ ভোটার শহরাঞ্চলে বসবাস করেন। পুরো জাঙ্গিপাড়া ব্লক এবং চণ্ডীতলা-১ ব্লকের আইনিয়া, হরিপুর, মাসাট ও শিয়াখালা গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত এই কেন্দ্র।
জাঙ্গিপাড়া শ্রীরামপুর মহকুমার অন্তর্গত। যা হুগলির জেলার সবচেয়ে শহুরে মহকুমা হিসেবে পরিচিত। তবে জাঙ্গিপাড়া ব্লক নিজে এখনও মূলত গ্রামীণই রয়ে গেছে। ভোটার সংখ্যার দিক থেকে এই কেন্দ্র ক্রমশ বাড়ছে। ২০১৬ সালে যেখানে ভোটার ছিলেন ২,৩৪,৩৫০ জন, ২০১৯ সালে তা বেড়ে হয় ২,৪৬,৭৬০। এবং ২০২১ সালে দাঁড়ায় ২,৫৭,০২৫ জন। এখানে ...
হুগলির জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রটি ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত একটি সাধারণ আসন। এটি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অধীনে থাকা সাতটি বিধানসভা অংশের অন্যতম। জাঙ্গিপাড়ার চরিত্র মূলত গ্রামীণ। এখানকার মাত্র ৮.২০ শতাংশ ভোটার শহরাঞ্চলে বসবাস করেন। পুরো জাঙ্গিপাড়া ব্লক এবং চণ্ডীতলা-১ ব্লকের আইনিয়া, হরিপুর, মাসাট ও শিয়াখালা গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত এই কেন্দ্র।
জাঙ্গিপাড়া শ্রীরামপুর মহকুমার অন্তর্গত। যা হুগলির জেলার সবচেয়ে শহুরে মহকুমা হিসেবে পরিচিত। তবে জাঙ্গিপাড়া ব্লক নিজে এখনও মূলত গ্রামীণই রয়ে গেছে। ভোটার সংখ্যার দিক থেকে এই কেন্দ্র ক্রমশ বাড়ছে। ২০১৬ সালে যেখানে ভোটার ছিলেন ২,৩৪,৩৫০ জন, ২০১৯ সালে তা বেড়ে হয় ২,৪৬,৭৬০। এবং ২০২১ সালে দাঁড়ায় ২,৫৭,০২৫ জন। এখানে তফসিলি জাতির ভোটার ২৯.৩৯ শতাংশ এবং মুসলিম ভোটার ২৪.৯০ শতাংশ। ভোটদানের হার বরাবরই উল্লেখযোগ্য। ২০১৬ সালে ৮৩.৪৪ শতাংশ। ২০১৯ সালে ৮০.৪৬ শতাংশ। এবং ২০২১ সালে ৮১.৮৭ শতাংশ।
জাঙ্গিপাড়ায় এখনও পর্যন্ত ১৬টি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথম কয়েক দশক কংগ্রেস ও সিপিএমের আধিপত্য ছিল স্পষ্ট। সিপিএম সাতবার এবং কংগ্রেস ছবার এই আসন জিতেছে। তবে ২০১১ সালে রাজনৈতিক সমীকরণে বড় বদল আসে। ওই বছর তৃণমূল কংগ্রেস প্রথমবার জয়লাভ করে এবং তারপর থেকে এই আসনে অপরাজেয় রয়েছে।
বর্তমান রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী টানা তিনবার জাঙ্গিপাড়া থেকে নির্বাচিত হয়েছেন। ২০১১ সালে তিনি সিপিএমের তৎকালীন বিধায়ক অধ্যাপক সুদর্শন রায়চৌধুরীকে ১৩,০৭৬ ভোটে পরাজিত করেন। ২০১৬ সালে তাঁর জয়ের ব্যবধান বেড়ে দাঁড়ায় ২৩,৬০৫ ভোটে। তবে ২০২১ সালে বিজেপির দেবজিত সরকার দ্বিতীয় স্থানে উঠে আসায় ব্যবধান কিছুটা কমে ১৭,৯২৬ ভোটে দাঁড়ায়। ওই নির্বাচনে বাম-কংগ্রেস জোটের সমর্থিত আইএসএফ প্রার্থী এস কে মইনুদ্দিন মাত্র ৮.৪৪ শতাংশ ভোট পেয়ে অনেকটাই পিছিয়ে পড়েন। তুলনায় তৃণমূল পায় ৪৮.৪৩ শতাংশ এবং বিজেপি ৩৯.৯১ শতাংশ ভোট।
লোকসভা নির্বাচনেও বিজেপির বাড়বাড়ন্ত স্পষ্ট। ২০১৯ সালে জাঙ্গিপাড়া বিধানসভা অংশে তৃণমূলের থেকে বিজেপি পিছিয়েছিল ১১,৯৩২ ভোটে। ২০২৪ সালে সেই ব্যবধান বেড়ে দাঁড়ায় ২৮,০২০ ভোটে। অন্যদিকে সিপিএমের ভোট শতাংশ ক্রমাগত কমেছে। ২০১৯ সালে ৭.৩০ শতাংশ। এবং ২০২৪ সালে ৯.০৫ শতাংশ। ভৌগোলিকভাবে জাঙ্গিপাড়া হুগলি-দামোদর সমভূমির অংশ, যা গাঙ্গেয় বদ্বীপের অন্তর্গত। এখানকার জমি সমতল ও পললসমৃদ্ধ। বর্ষাকালে ছোট ছোট জলাজমি তৈরি হয়, যা স্থানীয় খাল দিয়ে নিকাশি হয়। এই অঞ্চল কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী। ধান, সবজি ও পাট এখানকার প্রধান ফসল। অর্থনীতির মূল ভরকেন্দ্র কৃষি হলেও ছোট ব্যবসা, হাট-বাজার, কুটির শিল্প ও তাঁতশিল্পও বহু মানুষের জীবিকার উৎস।
যোগাযোগ ব্যবস্থার দিক থেকে জাঙ্গিপাড়া আশপাশের এলাকার সঙ্গে যুক্ত। হরিপাল প্রায় ১৮ কিলোমিটার দূরে, চণ্ডীতলা প্রায় ২০ কিলোমিটার পূর্বে। জেলা সদর চুঁচুড়া প্রায় ৪৫ কিলোমিটার এবং রাজ্য রাজধানী কলকাতা প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। এই কেন্দ্রের সীমানা হাওড়া জেলার জগৎবল্লভপুর ও উদয়নারায়ণপুর ব্লকের সঙ্গে এবং হুগলি জেলার তারকেশ্বর ও পুরশুড়া ব্লকের সঙ্গে মিলিত হয়েছে। ইতিহাস ও সংস্কৃতির দিক থেকেও জাঙ্গিপাড়া গুরুত্বপূর্ণ। ষোড়শ শতকে রাজবলহাট ছিল ভূরশুট রাজ্যের রাজধানী। দুর্গটি আর নেই, তবে সেই সময়কার রাজবল্লভী মন্দির আজও সক্রিয়। ফুরফুরা শরিফ চতুর্দশ শতক থেকে পরিচিত একটি গুরুত্বপূর্ণ মুসলিম তীর্থস্থান। যা এই ব্লকেই অবস্থিত। পাশাপাশি অন্তপুর গ্রাম রামকৃষ্ণ পরমহংসের প্রাথমিক শিষ্যদের সঙ্গে যুক্ত। এবং তার মন্দির স্থাপত্যের জন্য পরিচিত।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জাঙ্গিপাড়ায় তৃণমূল কংগ্রেস সামান্য এগিয়ে থাকলেও বিজেপি খুব কাছেই রয়েছে। এবং জোরালো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অবস্থানে আছে। বাম ও কংগ্রেস দুর্বল হলেও, তাদের ভোট কিছুটা বাড়লে সমীকরণ বদলে যেতে পারে। সব মিলিয়ে, জাঙ্গিপাড়া এমন একটি কেন্দ্র যেখানে কোনও দলই নিশ্চিন্তে থাকতে পারে না।
Debjit sarkar
BJP
Sk. mainuddin
RSSCMJP
Nota
NOTA
Sk. samsuddin
IND
Sk. amjad ali
IND
Tanusree ghosh
IND
Samir bandyopadhyay
IND
Pobitra singha roy
CPM
Prosenjit bag
BJP
Nota
NOTA
Khandakar kamrujjaman
IUC
Kaushik kisore roy
IND