
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্র
পূর্ব বর্ধমান জেলার একটি বিধানসভা কেন্দ্র পূর্বস্থলী দক্ষিণ। এটি পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ১৯৫১ সালে তৈরি হওয়ার পর থেকে ১৭টি বিধানসভা নির্বাচনই হয়েছে এই কেন্দ্রে। ২০০৮ সালে ডিলিমিটেশনের (সীমা নির্ধারণ) পর এই কেন্দ্রের মধ্যে পড়ে কালনা ১ ব্লকের নন্দাই, কাঁকুড়িয়া, বেগপুর, আতঘরিয়া সিমলান, ধাত্রীগ্রাম এবং সুলতানপুর গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞঅচায়েত। এছাড়াও পূর্বস্থলী ১ ব্লকের নসরতপুর, সমুদ্রগড়, বোগপুর, শ্রীরামপুর এবং নন্দনঘাট গ্রাম পঞ্চায়েত।
৫ দশক ধরে কংগ্রেস এবং CPIM এই কেন্দ্রের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিল। ১৯৫১ থেকে ১৯৬২ সালের মধ্যে কংগ্রেস এই আসনে ৩ বার জয়ী হয়েছে। ১৯৬৭, ১৯৬৯ এ...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্র
পূর্ব বর্ধমান জেলার একটি বিধানসভা কেন্দ্র পূর্বস্থলী দক্ষিণ। এটি পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ১৯৫১ সালে তৈরি হওয়ার পর থেকে ১৭টি বিধানসভা নির্বাচনই হয়েছে এই কেন্দ্রে। ২০০৮ সালে ডিলিমিটেশনের (সীমা নির্ধারণ) পর এই কেন্দ্রের মধ্যে পড়ে কালনা ১ ব্লকের নন্দাই, কাঁকুড়িয়া, বেগপুর, আতঘরিয়া সিমলান, ধাত্রীগ্রাম এবং সুলতানপুর গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞঅচায়েত। এছাড়াও পূর্বস্থলী ১ ব্লকের নসরতপুর, সমুদ্রগড়, বোগপুর, শ্রীরামপুর এবং নন্দনঘাট গ্রাম পঞ্চায়েত।
৫ দশক ধরে কংগ্রেস এবং CPIM এই কেন্দ্রের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিল। ১৯৫১ থেকে ১৯৬২ সালের মধ্যে কংগ্রেস এই আসনে ৩ বার জয়ী হয়েছে। ১৯৬৭, ১৯৬৯ এবং ১৯৭১ সালে CPIM এই কেন্দ্র থেকে জিতেছে। ১৯৭২ সালেও এই কেন্দ্র থেকে জিতেছিল কংগ্রেস। ১৯৭৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত CPIM এই কেন্দ্রে একচ্ছত্র জয় পেয়েছে। ২০১১ সালে খেলা সম্পূর্ণ ঘুরে যায়। তৃণমূল কংগ্রেস এই আসনে সে বছর প্রথম জয় পায়। তারপর থেকে দাঁত ফোটাতে পারেনি আর কোনও রাজনৈতিক দল।
CPIM-এর আলেয়া বেগমকে ১৫ হাজার ৮৫৮ ভোটে হারিয়ে ২০১১ সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনেও এই আসন ধরে রাখেন তিনি। সে বার ভোটে কংগ্রেসের অভিজিৎ ভট্টাচার্যের সঙ্গে তাঁর মার্জিন ছিল ৩৭ হাজার ৬৬৬ ভোট। ২০২১ সালে BJP-র রাজীব ভৌমিকের সঙ্গে স্বপন দেবনাথের মার্জিন ছিল ১৭ হাজার ৪১০ ভোট। ৩ বারের নির্বাচনে ৩ পার্টির প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন স্বপন দেবনাথ। কিন্তু ২০১১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে BJP-র ভোটের হার ছিল ৬.২২%। যা ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে পৌঁছয় ৯.৭০%। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে BJP-র ভোটের হার ছিল ৪১%।
লোকসভা নির্বাচনেও এই কেন্দ্রে দ্বিতীয় বৃহত্তম পার্টি ছিল BJP। ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে CPIM-কে পিছনে ফেলে এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে উঠে আসে BJP। ২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূল এগিয়ে ছিল ২১ হাজার ৯০৮ ভোটে। ২০২৪ সালের লোকসভা ভোটে সেই মার্জিন ছিল ২১ হাজার ৩৬২ ভোট।
পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ২০২৪ সালের হিসেবে রেজিস্টার্ড ভোটারের সংখ্যা ২ লক্ষ ৫৩ হাজার ৯৮৩। যা ২০২১ সালে ছিল ২ লক্ষ ৪৮ হাজার ৫৩৩। SC ভোটার রয়েছে ২৪.৮৪%, ST ৭.৫১%, মুসলিম রয়েছে ২৮%। এটি মূলত গ্রামীণ এলাকার কেন্দ্র। শহুরে এলাকায় থাকেন মাত্র ২১.০৪% ভোটার। ২০১৬ সালে ভোটের হার ছিল ৮৮.১০%। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮৬.৬৮%। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটের হার ছিল ৮২.৬২%।
মরিবাদ গঙ্গা অববাহিকায় মূলত উর্বর এলাকা নিয়েই এই পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্র। ভাগীরথী, অজয় এবং দামোদর নদের পাড়ে অবস্থিত এই কেন্দ্রটি। ভাগীরথী নদী এই কেন্দ্রের উপর দিয়ে গিয়েছে, তৈরি করেছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই কেন্দ্রে রয়েছে জনপ্রিয় চুপি চর লেক, যেখানে পরিযায়ী পাখিদের ভিড় দেখা যায়। এই কেন্দ্রের মাটিতে রয়েছে অ্যালকালাই ও পুরনো পলিমাটি।
এই কেন্দ্রের অর্থনীতি নির্ভর করে মূলত কৃষিকাজের উপরই। চাষ করা হয় ধান, জুট, সবজি। ভূগর্ভস্থ জলে উচ্চমাত্রার আর্সেনিক পাওয়া যায়। পরিকাঠামো মোটের উপর উন্নত। রেল এবং সড়কপথে এই কেন্দ্র নিকটবর্তী এলাকার সঙ্গে যুক্ত। নিকবর্তী শহর কালনা ১২ কিমি দূরে অবস্থিত। পশ্চিমে ৮ কিমি দূরে রয়েছে নবদ্বীপ। উত্তরে ২৫ কিমি দূরে রয়েছে কাটোয়া জেলা সদর বর্ধমান শহরে এই বিধানসভা কেন্দ্র থেকে ৪০ কিমি দূরে। কলকাতা থেকে এই কেন্দ্রের দূরত্ব ১২০ কিমি। পূর্বস্থলী দক্ষিণের পূর্বে নদিয়া, দক্ষিণ পূর্বে রয়েছে হুগলি। এছাড়াও সংলগ্ন কৃষ্ণনগর ৪৫ কিমি দূরে, রানাঘাট ৬০ কিমি দূরে, চুঁচুড়া ৭০ কিমি দূরে অবস্থিত।
ঐতিহাসিকভাবে এই কেন্দ্রটি গাঙ্গেয় সাংস্কৃতিক বলয়ের অন্তর্ভুক্ত। কালনা ও নবদ্বীপজুড়ে প্রাচীন বসতি ও মন্দির ছড়িয়ে রয়েছে। পূর্বস্থলী নিজেই তার অশ্বক্ষুরাকৃতি হ্রদ ও পাখির অভয়ারণ্যের জন্য পরিচিত। যা শীতকালীন মাসগুলোতে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে।
৩ বার পরপর বিরাট জয় এবং লোকসভা ভোটের নিরিখেও এগিয়ে থাকার ফলে পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্র নিয়ে আত্মবিশ্বাসী রাজ্যের শাসকদল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র তৃণমূল ধরে রাখতে পারবে বলেই আশাবাদী তারা। তবে এই কেন্দ্রে শাসকবিরোধী হাওয়া কাজে লাগাতে উদ্যত BJP। বাম জোট এই কেন্দ্রে নাটকীয় ভাবে ঘুরে দাঁড়াতে পারবে কি না, সেটাও দেখার।
Rajib kumar bhowmick
BJP
Abhijit bhattacharyya
INC
Surajit mondal
BSP
Santosh kumar adhikary
PMPT
Nota
NOTA
Abhijit bhattacharyya
INC
Rajib kumar bhowmick
BJP
Nota
NOTA
Nasimul gani sayed
PDS
Jiyadul seikh
CPI(ML)(L)
Manoranjan boll
BSP
Ram hansda
IND
Abul kalam seikh
IND