
পশ্চিমবঙ্গের একটি অন্যতম হাইপ্রোফাইল বিধানসভা কেন্দ্র হাবড়া। উত্তর ২৪ পরগনার বারাসত সদর সাব ডিভিশনের আওতায় হাবড়া বিধানসভা কেন্দ্রটির অন্তর্গত এলাকাগুলি হল,হাবড়া পুরসভা এবং হাবড়া-I ব্লকের অন্তর্গত কুমরা, পৃথীবা, রাউতাড়া ও মছলন্দপুর-II গ্রাম পঞ্চায়েত। প্রায়ই ‘হাওড়া’র সঙ্গে নামের মিলের কারণে বিভ্রান্তি তৈরি হলেও, ভৌগোলিকভাবে ও সংস্কৃতিগতভাবে দুই শহর একেবারেই আলাদা। কলকাতা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটি জেলা রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। হাবড়া বিধানসভার নির্বাচনী জয়, পরাজয়ের চিত্র এই বিধানসভা আসনটি বারাসত লোকসভা কেন্দ্রের সাতটি আসনের একটি। ১৯৫১ সালে গঠিত হয়েছিল হাবড়া বিধানসভা। এখনও পর্যন্ত মোট ১৭ বার ভোটের সাক্ষী এই কেন্দ্র। দীর্ঘ ...
পশ্চিমবঙ্গের একটি অন্যতম হাইপ্রোফাইল বিধানসভা কেন্দ্র হাবড়া। উত্তর ২৪ পরগনার বারাসত সদর সাব ডিভিশনের আওতায় হাবড়া বিধানসভা কেন্দ্রটির অন্তর্গত এলাকাগুলি হল,হাবড়া পুরসভা এবং হাবড়া-I ব্লকের অন্তর্গত কুমরা, পৃথীবা, রাউতাড়া ও মছলন্দপুর-II গ্রাম পঞ্চায়েত। প্রায়ই ‘হাওড়া’র সঙ্গে নামের মিলের কারণে বিভ্রান্তি তৈরি হলেও, ভৌগোলিকভাবে ও সংস্কৃতিগতভাবে দুই শহর একেবারেই আলাদা। কলকাতা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটি জেলা রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। হাবড়া বিধানসভার নির্বাচনী জয়, পরাজয়ের চিত্র এই বিধানসভা আসনটি বারাসত লোকসভা কেন্দ্রের সাতটি আসনের একটি। ১৯৫১ সালে গঠিত হয়েছিল হাবড়া বিধানসভা। এখনও পর্যন্ত মোট ১৭ বার ভোটের সাক্ষী এই কেন্দ্র। দীর্ঘ সময় ধরে এই আসনে লড়াই হয়েছে কংগ্রেস ও সিপিআই এর মধ্যে, উভয় দলই ৬ বার করে জিতেছে। কংগ্রেসে ভাঙনের পর গঠিত বাংলা কংগ্রেস ১৯৬৭ সালে একবার জিতেছিল, আর তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত মোট ৪ বার এই আসন দখল করেছে। হাবড়া বিধানসভা কেন্দ্র এখন তৃণমূল কংগ্রেসের শক্তিঘাঁটিগুলির অন্যতম বলা যায় না। ২০২১ সালের রেজাল্টই তার প্রমাণ। ২০২১ সালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল হাবড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রথম জয় আসে ২০০১ সালে। এরপর ২০১১, ২০১৬ ও ২০২১, এই তিনটি নির্বাচনে পরপর জিতে নিজেদের অবস্থান মজবুত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবে ২০২১ সালে বিধানসভা নির্বাচনে এই আসনটিতে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। রাজ্য মন্ত্রিসভার তত্কালীন সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি তার আগে দু’বার জয়ী হয়েছিলেন, বিজেপি প্রার্থী বিশ্বজিৎ সিনহাকে মাত্র ৩ হাজার ৮৪১ ভোটে পরাজিত করেন। এর আগে এই কেন্দ্রে জয় পেতে এত বেগ পেতে হয়নি তৃণমূলকে। হাবড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির উত্থান বেশ চোখে পড়ার মতো। ২০১৯ ও ২০২৪, এই দুই লোকসভা ভোটেই বিজেপি হাবড়া বিধানসভা এলাকায় এগিয়ে ছিল যথাক্রমে ১৯ হাজার ৪৫২ ও ১৯ হাজার ৯৩৩ ভোটে। হাবড়া বিধানসভায় ভোটার সংখ্যা ও জনবিন্যাস ২০২১ সালের নির্বাচনে হাবড়া বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২ লক্ষ ৫৬ হাজার ১৭৯। এর মধ্যে তফশিলি জাতি ভোটার প্রায় ২৯.৬১ শতাংশ এবং মুসলিম ভোটার প্রায় ১৭.১০ শতাংশ। ভোটারদের প্রায় ৫৫ শতাংশই শহুরে, বাকিরা গ্রামীণ এলাকার। ভোটদানের হার ২০২১ সালে ৮৯ শতাংশ ছিল। হাবড়া বিধানসভা কেন্দ্রের অর্থনীতি ভৌগোলিকভাবে হাবড়া নিম্ন গঙ্গা বদ্বীপ অঞ্চলের অন্তর্ভুক্ত, সমতল ও উর্বর জমি এখানে কৃষির জন্য উপযোগী। গ্রামীণ এলাকায় ধান, শাকসবজি ও মৌসুমি ফল উৎপাদন হয়। শহরাঞ্চলে ছোট শিল্প, খুচরো ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় অর্থনীতির মূল মেরুদণ্ড। হাবড়া বিধানসভা কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা হাবড়ার যোগাযোগ ব্যবস্থাও খারাপ নয়। শিয়ালদা-বনগাঁ লাইনে একটি গুরুত্বপূর্ণ স্টেশন হল হাবড়া। পাশাপাশি রাজ্য সড়ক ১-এর মাধ্যমে বারাসত, আশোকনগর, বনগাঁ প্রভৃতি শহরের সঙ্গে সংযোগ রয়েছে। ২০২১ সালের রেজাল্টের নিরিখে দেখতে গেলে, হাবড়াকে হাল্কা করে দেখাটা তৃণমূলের ঠিক হবে না।
Rahul (biswajit) sinha
BJP
Rijinandan biswas
CPI(M)
Nota
NOTA
Santosh biswas
BSP
Amar krishna mandal
IND
Probodh kumar sarkar
SUCI
Kishor biswas
PMPT
Ashis kantha mukherjee
CPM
Govindo das
BJP
Nota
NOTA
Tushar ghosh
SUCI
Kamalendu bala
BSP
Mritunjay mallik
RPI(A)
Ajoy dey
IND