
দম দম উত্তর একটি জেনারেল ক্যাটাগরির বিধানসভা কেন্দ্র। এটি উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত। এই কেন্দ্রটি দম দম লোকসভা আসনের অংশ। এই কেন্দ্রের অধীনে রয়েছে উত্তর দম দম পৌরসভা এবং নিউ ব্যারাকপুর পৌরসভা। এটি মোটের উপর একটি শহুরে কেন্দ্র। এখানে কোনও গ্রামীণ ভোটার নেই। কলকাতার উপনগর হিসেবে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির আওতায় এই কেন্দ্রটি রয়েছে। ২০০৮ সালের ডেলিমিটেশন কমিশনের সুপারিশ অনুযায়ী ২০১১ সালে এই কেন্দ্রটি গঠিত হয়। এর আগে, এই এলাকা বৃহত্তর দম দম বিধানসভা কেন্দ্রের অংশ ছিল। এই কেন্দ্র তৈরি হওয়ার পর থেকে ৩ বার ভোট হয়েছে। ২০১১ সালে তৃণমূল এই আসনে জিতেছিল। টিএমসি প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য সিপিআই(এম)-এর রেখা গোস্বামীকে ১৯,০২৬ ভোটের ব্যবধানে পরা...
দম দম উত্তর একটি জেনারেল ক্যাটাগরির বিধানসভা কেন্দ্র। এটি উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত। এই কেন্দ্রটি দম দম লোকসভা আসনের অংশ। এই কেন্দ্রের অধীনে রয়েছে উত্তর দম দম পৌরসভা এবং নিউ ব্যারাকপুর পৌরসভা। এটি মোটের উপর একটি শহুরে কেন্দ্র। এখানে কোনও গ্রামীণ ভোটার নেই। কলকাতার উপনগর হিসেবে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির আওতায় এই কেন্দ্রটি রয়েছে। ২০০৮ সালের ডেলিমিটেশন কমিশনের সুপারিশ অনুযায়ী ২০১১ সালে এই কেন্দ্রটি গঠিত হয়। এর আগে, এই এলাকা বৃহত্তর দম দম বিধানসভা কেন্দ্রের অংশ ছিল। এই কেন্দ্র তৈরি হওয়ার পর থেকে ৩ বার ভোট হয়েছে। ২০১১ সালে তৃণমূল এই আসনে জিতেছিল। টিএমসি প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য সিপিআই(এম)-এর রেখা গোস্বামীকে ১৯,০২৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন। যদিও ২০১৬ সালে সিপিআই(এম) আসনটি পুনরায় জিতেছে। তন্ময় ভট্টাচার্য চন্দ্রিমা ভট্টাচার্যকে ৬,৫৪৯ ভোটের ব্যবধানে হারান। তবে ২০২১ সালে আবার চন্দ্রিমা ভট্টাচার্য আসনটি জিতে নেন। তিনি বিজেপির ডঃ অর্চনা মজুমদারকে ২৮,৪৯৯ ভোটে পরাজিত করে। বর্তমানে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যমন্ত্রীসভার সদস্য। বিজেপি দম দম উত্তরে প্রভাব বিস্তার করছে। আর সেই বৃদ্ধি লোকসভা নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হয়েছে। ২০১৯ এবং ২০২৪ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে বিজেপির থেকে খুব কম ব্যবধানে এগিয়ে ছিল। এক্ষেত্রে ২০১৯ সালে ৫,৬৪৯ ভোট এবং ২০২৪ সালে ৬,৩০২ ভোটে এগিয়ে ছিল তৃণমূল। আর এমন তথ্য দেখলেই বোঝা যায় যে বিজেপি এই কেন্দ্রে নিজের ক্ষমতা বাড়াচ্ছে। দম দম উত্তরে ২০২১ বিধানসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২,৭৩,০১৫। ও দিকে ২০১৯ সালের লোকসভা ভোটে ২,৫৬,৩৫২ ভোটার ছিল। এই কেন্দ্রে ৮০ শতাংশের বেশি মানুষ ভোট দিয়ে এসেছেন। ঐতিহাসিকভাবে দম দম খুবই গুরুত্বপূর্ণ। এক সময় এই এলাকায় ছিল দম দম আর্মারি। এটি কুখ্যাত "দম দম বুলেট" তৈরির জন্য পরিচিত ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এই অঞ্চলটি ঘনবসতিপূর্ণ শহুরে এলাকায় রূপান্তরিত হয়েছে। এখানে কলোনি থেকে শুরু করে বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থা রয়েছে। দম দম উত্তর কেন্দ্রটি সড়ক ও রেলপথে ভালোভাবে সংযুক্ত। নিকটবর্তী দম দম মেট্রো স্টেশন এই কেন্দ্রকে কলকাতার সঙ্গে যুক্ত করেছে। ২০২৬ বিধানসভা নির্বাচনে দম দম উত্তর ধরে রাখতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তৃণমূল। কারণ, এখানে বিজেপি বেশ স্ট্রং। এছাড়া এখানকার শহুরে ভোটাররা নিজেদের ভোটও অন্যদিকে দিকে দিতে পারে।
Dr. archana majumdar
BJP
Tanmoy bhattacharya
CPI(M)
Nota
NOTA
Sunil singh
BNARP
Sova howlader
BSP
Santanu mandal
DSPI
Chandrima bhattacharya
AITC
Dr. tapan chandra das
BJP
Nota
NOTA
Sova howlader
BSP