Advertisement

West Bengal 2nd Phase Vote Timing: রাজ্যের ৭ জেলার ১৪২ কেন্দ্রে কখন শুরু ভোট-কখন শেষ? ভোটদান সম্পর্কিত সব তথ্য রইল

গত বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, বাংলায় প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়েছে। এবার রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার ভোট। ২৯ এপ্রিল হবে শেষ দফার এই ভোট। ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে। কিন্তু ভোটের একবারে দোরগোড়ায় দাঁড়িয়েও অনেকেই জানেন না ঠিক কখন ভোট শুরু আর কখন শেষ। চলুন এই নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বুথে লাইন দেওয়ার আগে জেনে নিনবুথে লাইন দেওয়ার আগে জেনে নিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Apr 2026,
  • अपडेटेड 10:06 AM IST

গত বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, বাংলায় প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়েছে। এবার রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার ভোট।  ২৯ এপ্রিল হবে শেষ দফার এই ভোট। ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে। কিন্তু ভোটের একবারে দোরগোড়ায় দাঁড়িয়েও অনেকেই জানেন না ঠিক কখন ভোট শুরু আর কখন শেষ। চলুন এই নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভোটদানের সময়
কমিশন সূত্রে খবর, সকাল ৭টার সময় শুরু হবে ভোটগ্রহণ। আর শেষ হবে সন্ধে ৬টায়। এর মধ্যেই ভোটদান করতে হবে। তারপরে বুথের গেটে যত জন ভোটার লাইনে থাকবেন, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তাঁদের হাতে স্লিপ তুলে দেবেন প্রিসাইডিং অফিসার। এটাই হল এবারের নিয়ম। তাই এই সময়ের মধ্যেই ভোট দিতে যেতে হবে। তাহলেই ভোট দিতে পারবেন।

কোন কোন আসনে ভোট হচ্ছে?
১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে বুধবার। এই পর্বে ভোট রয়েছে- পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায়।

হাওড়া জেলার ১৬ কেন্দ্রে ভোট
হাওড়া উত্তর, হাওড়া মধ্য, বালি, শিবপুর, সাঁকরাইল, পাঁচলা, হাওড়া দক্ষিণ, উলিবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, বাগনান, শ্যামপুর, উদয়নারায়ণপুর, আমতা, জগৎবল্লভপুর, ডোমজুড়। 


ভোট দিতে প্রয়োজনীয় নথি-
ভোটার আইডি কার্ড (ইপিআইসি) — বাধ্যতামূলক
বিকল্প পরিচয়পত্র: আধার, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ছবিসহ ব্যাঙ্ক পাসবুক, সার্ভিস আইডি কার্ড, ছবি সহ পেনশনের নথি, সরকারি পরিষেবা পরিচয়পত্র, এনপিআর স্মার্ট কার্ড

ভোট দিতে যাওয়ার আগে কী কী করবেন-
যাওয়ার আগে ভোটার তালিকায় আপনার নাম যাচাই করে নিন- voters.eci.gov.in দেখুন অথবা ECINET অ্যাপটি ডাউনলোড করুন।
ভোটকেন্দ্রটি কোথায় তা যাচাই করুন- voters.eci.gov.in দেখুন বা ECINET অ্যাপটি ডাউনলোড করুন অথবা টোল-ফ্রি নম্বর ১৯৫০-এ ফোন করুন।
আপনার নির্বাচনী এলাকার প্রার্থী কে তা জানুন- ECINET অ্যাপ ব্যবহার করুন।
ভোটদান প্রক্রিয়া সংক্রান্ত যে কোনও তথ্যের জন্য হেল্পলাইন নম্বর 1950-তে ফোন করুন।
একটি বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখুন — ভোটার স্লিপ থাকলে সুবিধা হয়, কিন্তু তা বাধ্যতামূলক নয়।

ভোটদান প্রক্রিয়া

  • ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ান।
  • আপনার ভোটকেন্দ্রের পোলিং অফিসার আপনার নাম ও পরিচয়পত্র যাচাই করবেন।
  • আপনার আঙুলে কালি লাগান ও  যথাস্থানে সই করুন। ভোট দেওয়ার আগে পোলিং অফিসারের কাছ থেকে ভোটিং স্লিপ বা টোকেন সংগ্রহ করুন।
  •  আপনার নির্ধারিত ভোটকেন্দ্রের পোলিং অফিসার আপনার ভোটিং স্লিপটি নেবেন এবং তাতে থাকা কালির চিহ্নটি যাচাই করবেন।
  • আপনি ভোটকেন্দ্রে ঢুকলেই প্রিসাইডিং অফিসার ব্যালট ইউনিটটি সক্রিয় করে দেবেন।
  •  আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য EVM-এ আপনার পছন্দের প্রার্থীর নামের পাশে থাকা নীল বাটনে চাপ দিন। 
  • নীল বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বিপ শব্দসহ একটি লাল আলো জ্বলে উঠবে।
  • আপনার ভোট যাচাই করুন। ভোট দেওয়ার পর ভিভিপ্যাট (VVPAT) স্ক্রিনটি দেখুন। 
  • VVPAT-এ আপনি আপনার নির্বাচিত প্রার্থীর ক্রমিক নম্বর, নাম এবং প্রতীক সহ স্লিপটি ৭ সেকেন্ডের জন্য দেখতে পাবেন।
  • স্লিপটি বাক্সে ফেলার আগে নিশ্চিত করুন যে বিবরণগুলো সঠিক। যদি আপনি আলোটি দেখতে না পান অথবা বিপ শব্দ শুনতে না পান, তবে প্রিসাইডিং অফিসারের সাথে যোগাযোগ করুন।

কী করবেন না

  • কোনও রাজনৈতিক দলের প্রতীক পরিধান বা বহন করবেন না।
  • ভোটকেন্দ্রের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করবেন না।
  • ভোট দেওয়ার সময় ছবি বা ভিডিও তুলবেন না।
  • রাজনৈতিক প্রতিনিধিদের কাছ থেকে টাকা বা উপহার গ্রহণ করবেন না।
  • ছদ্মবেশ ধারণ করবেন না — এটি একটি দণ্ডনীয় অপরাধ।
     

Read more!
Advertisement
Advertisement